News Flash

  • Home
  • বিনোদন
  • লুকোচুরি শেষ, ভুজ থেকে পাকড়াও সলমনের বাড়ির বাইরে গুলিকাণ্ডের দুই অভিযুক্ত
Image

লুকোচুরি শেষ, ভুজ থেকে পাকড়াও সলমনের বাড়ির বাইরে গুলিকাণ্ডের দুই অভিযুক্ত

মুম্বই, ১৬ এপ্রিল (হি.স.): দু’দিনের লুকোচুরি শেষ! অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালানোর ঘটনায় দুই অভিযুক্তকে পাকড়াও করল মুম্বই পুলিশ। গুজরাটের ভুজ থেকে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা। ধৃত দুই অভিযুক্তের নাম – ভিকি গুপ্তা ও সাগর পাল।

গুজরাটের ভুজ পুলিশ এক প্রেস বিবৃতিতে জানিয়েছে, “পশ্চিম কচ্ছ পুলিশ লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে, যারা গত ১৪ এপ্রিল অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চালায়। দুই অভিযুক্তের নাম ভিকি গুপ্তা (২৪) এবং সাগর পাল (২১), দু’জন বিহারের বাসিন্দা।”

উল্লেখ্য, গত রবিবার ভোর পাঁচটা নাগাদ মুম্বইয়ের বান্দ্রায় অভিনেতা সলমন খানের বাড়ির বাইরে গুলি চলে। শূন্যে গুলি ছুড়ে চম্পট দেয় দুই অভিযুক্ত, ওই দু’জনের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অবশেষে গুজরাটের ভুজ থেকে দুই অভিযুক্তকে পাকড়াও করেছে মুম্বই পুলিশের অপরাধ দমন শাখা।

Releated Posts

চলচ্চিত্র নির্মাণের ভবিষ্যৎ আমূল বদলে যাবে, তবে সেই সময় হয়তো আমি দেখব না: বিক্রম ভাট

মুম্বই, ২০ জুন (আইএএনএস): প্রযুক্তির দ্রুত অগ্রগতি এবং দর্শকদের পরিবর্তিত রুচি চলচ্চিত্র নির্মাণের জগৎকে ক্রমাগত বদলে দিচ্ছে। এই…

ByByNews Desk Jun 20, 2026

হিন্দু ধর্মীয় ভাবাবেগে আঘাতের অভিযোগে অভিনেতা প্রকাশ রাজের বিরুদ্ধে তিরুপতিতে মামলা

তিরুপতি, ১৫ জুন: অভিনেতা প্রকাশ রাজ-এর বিরুদ্ধে হিন্দু দেবদেবী এবং রামায়ণ সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার অভিযোগে তিরুপতির একটি…

ByByNews Desk Jun 15, 2026

বিজয়-সঙ্গীতার বিবাহবিচ্ছেদ মামলার শুনানি ফের স্থগিত, পরবর্তী শুনানি ৭ আগস্ট

চেন্নাই, ১৫ জুন (আইএএনএস): তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এবং তামিলাগা ভেট্ট্রি কাঝাগম (টিভিকে)-এর সভাপতি সি. জোসেফ বিজয় ও তাঁর স্ত্রী…

ByByNews Desk Jun 15, 2026

রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার নিল সিআইডি

কলকাতা, ১৫ জুন (আইএএনএস): জনপ্রিয় বাংলা অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের রহস্যমৃত্যুর তদন্তভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ পুলিশের অপরাধ তদন্ত…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top