News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সারা ভারত নারী সমিতির
Image

ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান সারা ভারত নারী সমিতির

আগরতলা, ১৬ এপ্রিল: দেশে গত দশ বছরের মোদী সরকারের আমলে একনায়কতন্ত্র এবং স্বৈরতন্ত্রের রাজত্ব কায়েম হয়েছে। দেশের ধর্মনিরপেক্ষ গনতন্ত্র, আর্থিক সার্বভৌমত্ব, সামাজিক ন্যায় ও কেন্দ্র রাজ্য সরকারের যুক্তরাষ্ট্রীয় কাঠামো আজ আক্রান্ত। তাই আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে সারা ভারত নারী সমিতির রাজ্য কমিটি জনগণের কাছে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে।

নারী সমিতির সর্বভারতীয় সভানেত্রী রমা দাস বলেন, গোটা দেশে এক অপশাসন চলছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীনে আজ গনতন্ত্র বিপন্ন। তাই আসন্ন লোকসভা নির্বাচন দেশবাসীর কাছে একটি চ্যালেঞ্জ।

এদিন তিনি আরও বলেন, নরেন্দ্র মোদী দেশকে ধর্মের দিক দিয়ে ভাগ করার চেষ্টা করছেন। বিজেপি সরকারের রাজত্বে দেশবাসী নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাই ভয় ভীতি উপেক্ষা করে বিজেপির বিরুদ্ধে জনগণকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি আসন্ন লোকসভা নির্বাচন ও রামনগর উপনির্বাচনে সারা ভারত নারী সমিতির রাজ্য কমিটি জনগণের কাছে ইন্ডি জোটের প্রার্থীদের বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়েছে।

Releated Posts

ভূঁইয়ার মাথায় গৃহবধূকে ঘিরে উত্তেজনা, নির্যাতনের অভিযোগে বিক্ষুব্ধ মহিলাদের হামলা; তদন্তে পুলিশ

বিশালগড়, ৫ আগস্ট: সিপাহিজলা জেলার বিশালগড় থানাধীন ভূঁইয়ার মাথা এলাকায় পারিবারিক বিরোধকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। স্বামীর পরিবার…

ByByTaniya Chakraborty Aug 5, 2026

দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহা অভিযান: বুধবার থেকে শুরু জেলা স্তরের প্রশিক্ষণ পর্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ আগস্ট: নির্ধারিত কর্মসূচি হাতে নিয়ে সাংগঠনিক কার্যক্রমে জোর দিচ্ছে প্রদেশ বিজেপি। দলের উদ্যোগে শুরু…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

মাতাবাড়িতে একাধিক সাংগঠনিক কর্মসূচিতে প্রদেশ বিজেপি সভাপতি অভিষেক দেবরায়, ৬৭ ভোটারের বিজেপিতে যোগদান

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৪ আগস্ট: সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও জনসংযোগ সম্প্রসারণের লক্ষ্যে মঙ্গলবার দিনভর ৩২ মাতাবাড়ি বিধানসভা এলাকায় একাধিক কর্মসূচিতে অংশ…

ByByTaniya Chakraborty Aug 4, 2026

সাংবাদিক পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক আটক, চাঞ্চল্য

আগরতলা, ৪ আগস্ট: নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে একটি বেকারি কারখানায় প্রবেশ এবং ব্ল্যাকমেইলের চেষ্টার অভিযোগে এক যুবককে আটক…

ByByTaniya Chakraborty Aug 4, 2026
Scroll to Top