News Flash

  • Home
  • দেশ
  • পশ্চিমবঙ্গে দুর্নীতির নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে : অনুরাগ ঠাকুর
Image

পশ্চিমবঙ্গে দুর্নীতির নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে : অনুরাগ ঠাকুর

বাগডোগরা, ১৫ এপ্রিল (হি.স.): পশ্চিমবঙ্গ সরকারের তীব্র সমালোচনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি নেতা অনুরাগ সিং ঠাকুর। তাঁর মতে, পশ্চিমবঙ্গে দুর্নীতির নতুন নতুন রেকর্ড তৈরি হচ্ছে। সোমবার সকালে বাগডোগরা বিমানবন্দরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অনুরাগ ঠাকুর বলেছেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের অধীনে পশ্চিমবঙ্গ কীভাবে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িতদের আশ্রয়স্থল হয়ে উঠেছে এমন অনেক উদাহরণ রয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর আরও বলেছেন, “পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকের তলায় সব ধরনের মানুষ, যারা দেশবিরোধী শক্তি, নারীর প্রতি অত্যাচার করে এবং দুর্নীতি করে তারা সুরক্ষা পেয়ে থাকে। পশ্চিমবঙ্গে দুর্নীতির নতুন রেকর্ড তৈরি হয়েছে। সন্ত্রাসীরা পশ্চিমবঙ্গ অথবা বেঙ্গালুরুতে ঘটনা ঘটাক না কেন, তারা শুধু পশ্চিমবঙ্গেই সুরক্ষা পায় কেন?”

Releated Posts

নন্দীগ্রাম ও রেজিনগর উপনির্বাচনে প্রার্থী ঘোষণা বামফ্রন্টের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস) : পশ্চিমবঙ্গের নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য প্রার্থী ঘোষণা করল বামফ্রন্ট। শনিবার…

ByBySandeep Biswas Sep 12, 2026

বাণিজ্য ও কূটনৈতিক প্রভাব বাড়াতে ব্রিকস শীর্ষ সম্মেলন গুরুত্বপূর্ণ: ভারতীয় নেতারা

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লিতে আয়োজিত ব্রিকস শীর্ষ সম্মেলন ভারতের আন্তর্জাতিক অবস্থান আরও শক্তিশালী করার পাশাপাশি বাণিজ্যের নতুন…

ByByNews Desk Sep 12, 2026

সন্ত্রাসে অর্থ জোগান ও মাদক পাচারের বিরুদ্ধে নজরদারি বাড়াতে সম্মত ব্রিকস দেশগুলি

নয়াদিল্লি, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): সন্ত্রাসে অর্থ জোগান, মাদক সংক্রান্ত অপরাধের অর্থপাচার এবং অবৈধ ভার্চুয়াল সম্পদ লেনদেনে তথ্য ও…

ByByNews Desk Sep 12, 2026

দলীয় প্রতীক নিয়ে টানাপোড়েনের মাঝে তৃণমূলকে কড়া আক্রমণ দিলীপ ঘোষের

কলকাতা, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দলীয় প্রতীক নিয়ে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে নির্বাচন কমিশনের সামনে টানাপোড়েনের আবহে রাজ্যের…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top