News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ছেলের হাতে আক্রান্ত পিতা-মাতা, ছেলের বিরুদ্ধে থানায় মামলা করল বাবা
Image

ছেলের হাতে আক্রান্ত পিতা-মাতা, ছেলের বিরুদ্ধে থানায় মামলা করল বাবা

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ১২ এপ্রিল: ছেলের হাতে আক্রান্ত পিতা-মাতা । এই ন্যাক্কারজনক ঘটনাটি ঘটে কৈলাসহর গ্রাম পঞ্চায়তের সমরুরপার ৩ নং ওয়ার্ড এলাকায়। যানিয়ে কৈলাসহর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

ঘটনার বিবরণে জানা যায়, ওই এলাকার বাসিন্দা ফনিন্দ্র শুক্ল বৈদ্যর ছেলে অভিজিৎ শুক্লবৈদ্য(২০)। অভিযোগ অভিজিৎ শুক্লবৈদ্য প্রায় সময় আকন্ঠ মদ্যপান করে তার মা লক্ষ্মী শুক্লবৈদ্য ও তার পিতা ফনিন্দ্র শুক্লবৈদ্যকে কারণে-অকারণে প্রায় সময় মারধর করে। গতকাল রাত্রিবেলা অভিজিৎ শুক্লবৈদ্য তার মাকে বেধড়কভাবে মারপিট করেছে। পাশাপাশি তার মাকে তার নিজ ঘর থেকে বের হয়ে যাওয়ার কথা বলে। শুক্রবার সকাল বেলা, তার মার ঘরে ঢুকে অভিজিৎ শুক্লবৈদ্য ঘরের আসবাবপত্র ভেঙ্গেচুর মার করে দেয়। পাশাপাশি একটি টিভি ভেঙ্গে চুরমার করে দেয় বলে অভিযোগ।

শুক্রবার সকাল বেলা ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে অভিজিৎ শুক্লবৈদ্যের পিতা ফণীন্দ্র শুক্লবৈদ্য উনার ছেলের হাত থেকে উনার স্ত্রীকে বাঁচাতে চাইলে উনাকেও নাকি বেধড়কভাবে মারধর করেছে অভিজিৎ শুক্লাবৈদ্য। এর আগেও একাধিকবার সংশ্লিষ্ট গ্রাম পঞ্চায়েতে সালিশি সভা হলেও কাজের কাজ কিছুই হয়নি।

তাই আজ দুপুরবেলা কৈলাসহর থানায় ফণীন্দ্র শুক্লবৈদ্য উনার ছেলে অভিজিৎ শুক্লবৈদ্যের বিরুদ্ধে একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঘটনার বিস্তারিত জানিয়েছেন অভিজিৎ শুক্লবৈদ্যের মা লক্ষ্মী শুক্লবৈদ্য।

Releated Posts

চার মাস ধরে বেতন বন্ধের অভিযোগ, শিক্ষা ভবনে মিড-ডে মিল কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৯ সেপ্টেম্বর: টানা চার মাস ধরে বেতন না পাওয়া, নতুন কর্মী নিয়োগ না হওয়া এবং কাজের তুলনায়…

ByByReshmi Debnath Sep 9, 2026

মান্দাইয়ে স্ক্রুটিনিতে বাধার অভিযোগ, ব্লকের সামনে রাস্তায় বসে বামেদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ভিলেজ কাউন্সিল নির্বাচনকে ঘিরে মান্দাই ব্লকে স্ক্রুটিনি পর্বে উত্তেজনা ছড়াল। বামফ্রন্ট ও নির্দল প্রার্থীদের স্ক্রুটিনিতে…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

চোরাই সামগ্রী ও বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার, আটক এক

আগরতলা, ৯ সেপ্টেম্বর: গোপন সূত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে চোরাই সামগ্রীর পাশাপাশি বিপুল পরিমাণ বিলিতি মদ উদ্ধার করল এয়ারপোর্ট…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

টমটম চালককে মারধরের অভিযোগ, থানায় মামলা

ধর্মনগর, ৯ সেপ্টেম্বর: প্রকাশ্য রাস্তায় এক টমটম চালককে মারধরের অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে ধর্মনগরের অফিসটিলা এলাকায়। কালী…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top