News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর উপনির্বাচনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সমাপ্ত
Image

পশ্চিম ত্রিপুরা লোকসভা আসন ও রামনগর উপনির্বাচনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সমাপ্ত

আগরতলা, ১২ এপ্রিল: লোকসভা নির্বাচনের বাড়ি বাড়ি ভোট গ্রহণ পর্ব সমাপ্ত হয়েছে। আজ ৮৫ বছর ঊর্ধ্ব মহিলা, পুরুষ এবং পি. ডাব্লিই.ডি ভোটাররা ভোটাধিকার প্রয়োগ করেছেন। ৬ আগরতলা বিধানসভা কেন্দ্র পরিদর্শনে গিয়ে একথা বললেন ত্রিপুরা পশ্চিম সংসদীয় আসনের রিটার্নিং অফিসার তথা পশ্চিম ত্রিপুরা জেলার জেলাশাসক ডা. বিশাল কুমার।

প্রসঙ্গত, গতকাল ও আজ পশ্চিম ত্রিপুরা সংসদীয় আসন এবং ৭ রামনগর বিধান সভা কেন্দ্রের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হয়েছে। তেমনি ১৭ ও ১৮ এপ্রিল পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনের জন্য বাড়ি বাড়ি ভোটগ্রহণ প্রক্রিয়া অনুষ্ঠিত হবে।পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে মোট ৪৫৮১ জন বাড়িতে থেকে ভোটাধিকার প্রয়োগ করেছেন। তেমনি, পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বাড়িতে থেকে ৪৭২০ জন ভোটাধিকার প্রয়োগ করেছেন।

এদিন জেলাশাসক ডা. বিশাল কুমার বলেন, ৬ আগরতলা বিধানসভা কেন্দ্রের একজন ভোটার অসুস্থ। তাই তিনি পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার আবেদন করেছিলেন।

Releated Posts

ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর-এর নতুন সূচি ঘোষণা, ৬ নভেম্বর থেকে বাড়ি বাড়ি যাবেন বিএলও-রা

আগরতলা, ৯ সেপ্টেম্বর: ত্রিপুরায় ভোটার তালিকার এসআইআর বা বিশেষ নিবিড় সংশোধনের জন্য সংশোধিত সূচিতে অনুমোদন দিয়েছে ভারতের নির্বাচন…

ByByReshmi Debnath Sep 9, 2026

রক্তদান মানবিকতা ও সামাজিক সম্প্রীতির অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন: রতন লাল নাথ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: স্বেচ্ছায় রক্তদানের গুরুত্ব তুলে ধরে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী রতন লাল নাথ আজ বলেন, রক্তদান মানবসেবার…

ByByReshmi Debnath Sep 9, 2026

এসএএসসিআই প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা, পরিকাঠামো উন্নয়নে গতি বাড়ানোর নির্দেশ

আগরতলা, ৯ সেপ্টেম্বর:কেন্দ্রের মূলধনী বিনিয়োগের জন্য রাজ্যগুলিকে বিশেষ সহায়তা (এসএএসসিআই) প্রকল্পের আওতায় ত্রিপুরায় গুরুত্বপূর্ণ পরিকাঠামো উন্নয়নমূলক কাজ দ্রুত…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

এক রাতেই তিন দোকানে চুরি, ধর্মনগরের নিরাপত্তা নিয়ে তীব্র প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ৯ সেপ্টেম্বর:এক রাতেই পরপর তিনটি দোকানে চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগরে। ব্যস্ত হরি…

ByByTaniya Chakraborty Sep 9, 2026
Scroll to Top