News Flash

  • Home
  • দেশ
  • শিলিগুড়িতে টোটো চুরির অভিযোগে গ্রেফতার দুই
Image

শিলিগুড়িতে টোটো চুরির অভিযোগে গ্রেফতার দুই

শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি.স.) : টোটো চুরির অভিযোগে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে শিলিগুড়ির ভক্তিনগর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, ধৃতেদর নাম সঞ্জীব দাস (৩৬) ও কার্তিক দাস (৩০)। দুজনেই শিলিগুড়ির বাসিন্দা। ৮ এপ্রিল রাতে ভক্তিনগর থানার অন্তর্গত প্রকাশ নগর থেকে একটি টোটো চুরি হয়। পরের দিন চুরির ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ দায়েরের পর ভক্তিনগর থানার পুলিশ তদন্ত শুরু করে। এর পরে বুধবার গভীর রাতে পোকাইজোট থেকে টোটো উদ্ধার করা হয়। একই সঙ্গে টোটো চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছে দুই অভিযুক্তকে। চুরির ঘটনায় পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে এনজেপি থানার পুলিশ।

Releated Posts

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026

কংগ্রেসের ৬০ বছরের শাসনেই ছাত্রদের সবচেয়ে বেশি সমস্যায় পড়তে হয়েছে: বিহারের মন্ত্রী

পাটনা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীর ‘ছাত্রোঁ কি গুঞ্জ’ কর্মসূচি নিয়ে কংগ্রেসের সমালোচনা করলেন বিহারের…

ByByNews Desk Sep 20, 2026

নির্বাচনে জয়-পরাজয় গণতন্ত্রেরই অংশ: ডিইউএসইউ ফল নিয়ে কংগ্রেস সাংসদ

অমৃতসর, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): নির্বাচনে জয়-পরাজয় গণতান্ত্রিক প্রক্রিয়ারই অংশ বলে মন্তব্য করলেন অমৃতসরের কংগ্রেস সাংসদ গুরজিৎ সিং আউজলা।…

ByByNews Desk Sep 20, 2026

ডুসু নির্বাচনে এবিভিপির জয়: ‘জেন জি বিরোধীদের মিথ্যা মেনে নেবে না’, দাবি বিজেপির

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডুসু) নির্বাচনে চারটি পদের মধ্যে তিনটিতে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ…

ByByNews Desk Sep 19, 2026
Scroll to Top