News Flash

  • Home
  • দিনের খবর
  • শিলিগুড়িতে গবাদি পশু পাচারের অভিযোগে গ্রেফতার ট্রাক চালক
Image

শিলিগুড়িতে গবাদি পশু পাচারের অভিযোগে গ্রেফতার ট্রাক চালক

শিলিগুড়ি, ১০ এপ্রিল (হি.স.) : শিলিগুড়িতে ট্রাকে করে গবাদি পশু পাচারের অভিযোগে গ্রেফতার করা হয় ট্রাক চালককে। ধৃতের নাম জহিরুল ইসলাম। সে অসমের বাসিন্দা। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে ট্রাকটিকে আটক করে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ।

জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে পাচারের খবর যায় পুলিশের কাছে। তারা জানতে পারে উত্তর দিনাজপুর থেকে দার্জিলিং হয়ে জলপাইগুড়ির দিকে রওনা দিয়েছে একটি ট্রাক। তাতে ৩৮ টি গবাদি পশু রয়েছে। যার মধ্যে ২৫ টি গাই ও ১৩ টি বাছুর ছিল। খবর পেয়ে ফুলবাড়ি টোল প্লাজা এলাকায় ওঁত পেতে বসেছিল পুলিশ। গভীর রাতে এলাকায় শুরু হয় নাকা তল্লাশি। তল্লাশি অভিযানে ট্রাকটি ধরা পড়ে। চালক কোনও নথি দেখাতে পারেননি। গবাদি পশু নিয়ে যাওয়ার ক্ষেত্রে পশু রফতানি আইন মেনে চলতে হয়। সেরকম কিছু ছিল না বলে খবর। বিহার থেকে অসমে গবাদি পশুগুলিকে নিয়ে যাওয়া হচ্ছিল বলে মনে করছে পুলিশ। গবাদি পশুগুলিকে উদ্ধার করে সরকারি খোঁয়াড়ে পাঠানো হয়েছে। গাড়িটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় নিউ জলপাইগুড়ি থানায়। ধৃতকে বুধবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়েছে। ঘটনায় আর কারা জড়িত তা নিয়ে তদন্ত করছে পুলিশ।

Releated Posts

জম্মু-কাশ্মীরের পাঁচ জেলায় হাই অ্যালার্ট, জোরদার তল্লাশি অভিযান

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের কাঠুয়া, সাম্বা, উধমপুর, ডোডা ও কিস্তওয়ার জেলায় রবিবার হাই অ্যালার্ট জারি করা হয়েছে।…

ByByNews Desk Sep 20, 2026

জম্মু-কাশ্মীরের কাটরা হেলিপ্যাড টার্মিনালে আগুন, আংশিক ক্ষয়ক্ষতি

জম্মু, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): জম্মু-কাশ্মীরের রিয়াসি জেলার কাটরায় ত্রিকূট পাহাড়ের উপরে অবস্থিত শ্রী মাতা বৈষ্ণোদেবী মন্দিরে তীর্থযাত্রীদের যাতায়াতের…

ByByNews Desk Sep 20, 2026

কলকাতার যাদবপুরে সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের উপর হামলার অভিযোগ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কলকাতার যাদবপুর এলাকায় সিপিআই(এম)-এর একাধিক পার্টি অফিসে ভাঙচুর এবং প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক…

ByByNews Desk Sep 20, 2026

সাংবাদিক পায়েল মেহতার প্রয়াণ, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

মুম্বই, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রয়াত হলেন সাংবাদিক পায়েল মেহতা। রবিবার ভোরে মুম্বইয়ে তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top