News Flash

  • Home
  • দেশ
  • ছত্তিশগড়ে মাওবাদীদের নিশানায় নিরাপত্তাবাহিনী, আহত ২
Image

ছত্তিশগড়ে মাওবাদীদের নিশানায় নিরাপত্তাবাহিনী, আহত ২

বিজাপুর, ১০ এপ্রিল (হি. স.): লোকসভা ভোটের মুখে আইইডি বিস্ফোরণে কেঁপে উঠল ছত্তিশগড়ের বিজাপুর। জানা গিয়েছে, বুধবার ছত্তিশগড়ের বিজাপুর জেলায় মাওবাদীদের পুঁতে রাখা আইইডি বোমা বিস্ফোরণে স্পেশাল টাস্ক ফোর্সের দুই জওয়ান আহত হয়েছেন।

এই বিষয়ে এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, বুধবার ভোর ৫টা থেকে সকাল ৬টার মধ্যে গঙ্গালুর থানার অন্তর্গত ইতওয়ার গ্রামের জঙ্গলে নিরাপত্তারক্ষীদের একটি দল তল্লাশি অভিযানে বেরিয়েছিল। সেখানে মাওবাদীরা মাটিতে আইইডি পুঁতে রেখেছিল বলে অভিযোগ। আর সেই আইইডিতে পা দিতেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে ওঠে জঙ্গল।

তল্লাশি অভিযান চলাকালীন শিবলাল মাণ্ডবী ও মিথিলেশ মারকাম নামে দুই এসটিএফ জওয়ান আইইডি–র সংস্পর্শে আসেন। এই দুই এসটিএফ জওয়ানকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে।

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top