News Flash

  • Home
  • দিনের খবর
  • ভারত হোক অথবা প্যালেস্টাইন, মুসলিমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন : ফারুক আব্দুল্লাহ
Image

ভারত হোক অথবা প্যালেস্টাইন, মুসলিমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন : ফারুক আব্দুল্লাহ

শ্রীনগর, ৯ এপ্রিল (হি.স.): ভারত হোক অথবা প্যালেস্টাইন, মুসলিমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। উদ্বেগ প্রকাশ করে বললেন জম্মু ও কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা ন্যাশনাল কনফারেন্স-এর সভাপতি ফারুক আব্দুল্লাহ। বুধবার মুসলিম ধর্মাবলম্বীদের ঈদের শুভেচ্ছা জানিয়ে ফারুক বলেছেন, “আমাদের দেশ হোক বা প্যালেস্টাইন, সব জায়গার মুসলমানরা এক কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি দুঃখিত যে, প্যালেস্টাইনে যখন মানুষ হত্যা হচ্ছে তখন ইসলামী সরকারগুলি নীরব। আল্লাহ তাঁদের সুবুদ্ধি দান করুন এবং তাঁরা জেগে উঠুন, দেখুন মানবতাকে হত্যা করা হচ্ছে।”

ফারুক আব্দুল্লাহ আরও বলেছেন, “আমরা প্যালেস্টাইনের জনগণের পাশে আছি এবং আজ আমি আল্লাহর কাছে প্রার্থনা করেছি তাঁরা যেন এই সমস্যা থেকে বেরিয়ে আসেন। আমি প্রার্থনা করেছি, আমার দেশে যেন প্রতিটি ধর্মই ভ্রাতৃত্ববোধ এবং অন্যের ধর্মের প্রতি শ্রদ্ধার সঙ্গে একত্রে থাকে… আমরা যদি বন্ধুর মতো (পাকিস্তানের সাথে) বসবাস করতে পারি তবে এটিই উন্নতির একমাত্র উপায়। আল্লাহ মানুষের মনে, তাদের নেতাদের মধ্যেও সেই পরিবর্তন আনুন, কারণ আমরা সবাই ভালো দিন দেখতে চাই।”

Releated Posts

বিশেষ সংসদ অধিবেশন ঘিরে বিজেপির তিন লাইনের হুইপ জারি

নয়াদিল্লি, ১২ এপ্রিল (আইএএনএস): ১৬ এপ্রিল থেকে শুরু হতে চলা তিন দিনের বিশেষ সংসদ অধিবেশনকে সামনে রেখে ভারতীয়…

ByByNews Desk Apr 12, 2026

জ্যোতিবা ফুলেকে শ্রদ্ধা মায়াবতীর, সামাজিক সংস্কার ও শিক্ষায় তাঁর অবদান স্মরণ

নয়াদিল্লি, ১১ এপ্রিল (আইএএনএস): মহাত্মা জ্যোতিবা ফুলের জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানালেন বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রধান মায়াবতী। তিনি…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটের আগে পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে ফের ইডির হানা

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে প্রাক্তন শিক্ষামন্ত্রী ও তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের দক্ষিণ…

ByByNews Desk Apr 11, 2026

বঙ্গ ভোটে প্রচারে তুঙ্গে উত্তাপ, আজ রাজ্যে মোদী-শাহের ৩টি করে সভা, মমতার ৪টি

কলকাতা, ১১ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন দু’দফা বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শনিবার রাজ্যের রাজনৈতিক প্রচারে তুঙ্গে উত্তাপ। এদিন…

ByByNews Desk Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top