News Flash

  • Home
  • দেশ
  • কুয়োয় পড়ে গিয়েছিল বিড়াল, বাঁচাতে গিয়ে মহারাষ্ট্রে মৃত্যু ৫ জনের
Image

কুয়োয় পড়ে গিয়েছিল বিড়াল, বাঁচাতে গিয়ে মহারাষ্ট্রে মৃত্যু ৫ জনের

আহমেদনগর, ১০ এপ্রিল (হি.স.): মহারাষ্ট্রের আহমেদনগর জেলায় কুয়োয় পড়ে যাওয়া একটি বিড়ালকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ৫ জন, বিড়ালটিকে বাঁচাতে গিয়েছিলেন ৬ জন, তাঁদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার গভীর রাতে মহারাষ্ট্রের আহমেদনগরের ওয়াদকি গ্রামে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে।

পুলিশ জানিয়েছে, ওয়াদকি গ্রামে একটি পরিত্যক্ত কুয়োয় (বায়োগ্যাস পিট হিসাবে ব্যবহৃত) পড়ে যায় একটি বিড়াল। সেই বিড়ালকে বাঁচাতে গিয়ে ৫ জন মারা গিয়েছেন। আহমেদনগরের নেভাসা থানার সিনিয়র পুলিশ অফিসার ধনঞ্জয় যাদবের মতে, “উদ্ধারকারী দল ৬ জনের মধ্যে ৫ জনের মৃতদেহ উদ্ধার করেছে, যারা একটি বিড়ালকে উদ্ধার করার চেষ্টা করার সময় একটি পরিত্যক্ত কুয়োয় ঝাঁপ দিয়েছিলেন৷ কোমরে দড়ি বেঁধে কূপে ঢুকে পড়া এক ব্যক্তি বেঁচে যায় এবং পরে পুলিশ তাকে উদ্ধার করে। সে কাছাকাছি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই ঘটনার তদন্ত চলছে।”

Releated Posts

‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’ সামাজিক সংস্কারের আন্দোলন: অর্জুন রাম মেঘওয়াল

ফাজিলকা (পাঞ্জাব), ২০ সেপ্টেম্বর (আইএএনএস): বিজেপির ‘নেশামুক্ত পাঞ্জাব যাত্রা’কে সামাজিক সংস্কারের আন্দোলন হিসেবে বর্ণনা করলেন কেন্দ্রীয় আইনমন্ত্রী অর্জুন…

ByByNews Desk Sep 20, 2026

ডিলিমিটেশনের পর কলকাতা ও হাওড়ায় ৩৩ শতাংশের বেশি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): ডিলিমিটেশনের পর কলকাতা পুরনিগম (কেএমসি) এবং হাওড়া পুরনিগম (এইচএমসি)-এর প্রস্তাবিত ওয়ার্ডগুলির এক-তৃতীয়াংশেরও বেশি মহিলাদের…

ByByNews Desk Sep 20, 2026

উপনির্বাচনে অনলাইন অনুদান চাইল সিপিআই(এম), কিউআর কোডে দিতে পারবেন অর্থ

কলকাতা, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসন্ন নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভা উপনির্বাচনের প্রচারের জন্য অনলাইনে অনুদান চাইল বামফ্রন্টের প্রধান…

ByByNews Desk Sep 20, 2026

‘বড় আকারে অর্থবল ও ইভিএমের অপব্যবহার হয়েছে’: ডিইউএসইউ ফল নিয়ে উদিত রাজ

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর (আইএএনএস): দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডিইউএসইউ) নির্বাচনে এবিভিপির সাফল্য নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে অর্থবল ও…

ByByNews Desk Sep 20, 2026
Scroll to Top