News Flash

  • Home
  • খেলা
  • সিনিয়র মহিলা ক্রিকেটে অনুরাগীকে হারিয়ে প্রথম জয় নিউ প্লে সেন্টারের 
Image

সিনিয়র মহিলা ক্রিকেটে অনুরাগীকে হারিয়ে প্রথম জয় নিউ প্লে সেন্টারের 

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। প্রথম জয়ের স্বাদ পেয়েছে নিউ প্লে সেন্টার। তাও ক্রিকেট অনুরাগী কে ৫ উইকেটে হারিয়ে। আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি আসরেও নিউ প্লে সেন্টারের কাছে ক্রিকেট অনুরাগী সাত উইকেটে হেরেছিল। ৫০ ওভারের ডে ম্যাচেও নিউ প্লে সেন্টার মঙ্গলবার ৫ উইকেট এর ব্যবধানে দারুন জয় পেয়েছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত চলতি সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক ক্রিকেটে বি গ্রুপের খেলায়। মেলাঘরে শহীদ কাজল স্মৃতি ময়দানে সকালে ম্যাচ শুরুতে টস জিতে ক্রিকেট অনুরাগী প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেয়। কিন্তু ব্যাটার্সরা তেমন ব্যাটিং নৈপুণ্য দেখাতে পারেনি। ৩০.১ ওভার খেলে ৫৮ রানে ক্রিকেট অনুরাগী ইনিংস গুটিয়ে নেয়। দলের পক্ষে সায়ন্তিকা ঘোষের ২১ রান এবং টিয়া রায়ের ১১ রান ছাড়া কারও ব্যাটে দুই অঙ্কের স্কোর ছিল না। নিউ প্লে সেন্টারের স্নেহা সরকার ১৭ রানে একাই পাঁচটি উইকেট তুলে নিয়ে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়েছে। এছাড়া, পূর্বা চৌধুরী ছয় রানে তিনটি এবং ক্রিস্টিনা রেমা একটি উইকেট পেয়েছে ‌। জবাবে লো স্কোরিং টার্গেটে নিউ প্লে সেন্টার ব্যাট করতে নেমে ২৫.১ ওভার খেলে পাঁচ উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। তবে ৩২ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে নিউ প্লে সেন্টারের অবস্থা একসময় সঙ্গীন হলেও শ্রাবন্তী চৌধুরীর ১৪ রান এবং পরে অধিনায়ক মিষ্টু মালাকার দৃঢ়তা পূর্ণ ব্যাট চালিয়ে অপরাজিত ভূমিকায় ২৪ রান সংগ্রহ করে সঙ্গে দিয়া দত্ত কে নিয়ে দলকে জয়ের লক্ষ্যে পৌঁছে দেয়। ক্রিকেট অনুরাগীর পৌষালী দত্ত ২১ রানে তিনটি এবং সায়ন্তিকা ঘোষ ও অনুভা পাল দুজনে একটি করে উইকেট পেয়েছে।

Releated Posts

এশিয়ান গেমসে রুপোজয়ী অভয় সিংকে ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের

চেন্নাই, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানে অনুষ্ঠিত ২০তম এশিয়ান গেমসে পুরুষদের সিঙ্গলসে রুপোর পদকজয়ী স্কোয়াশ খেলোয়াড় অভয় সিংকে ৫০…

ByByNews Desk Sep 27, 2026

গ্রাম থেকে হকি প্রতিভা খুঁজে বের করার উদ্যোগের প্রশংসা মোদির

নয়াদিল্লি, ২৭ সেপ্টেম্বর (আইএএনএস): দেশের প্রত্যন্ত গ্রাম ও দূরবর্তী এলাকা থেকে প্রতিভাবান ক্রীড়াবিদদের খুঁজে বের করে তাঁদের যথাযথ…

ByByNews Desk Sep 27, 2026

এশিয়ান গেমস: পুরুষদের স্কিটে ব্রোঞ্জ ভারতের, ব্যক্তিগত ফাইনালে অনন্তজিৎ

নাগোয়া, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): এশিয়ান গেমস ২০২৬-এ শুটিংয়ে ভারতের পদক সংখ্যা আরও বাড়ল। পুরুষদের স্কিট টিম ইভেন্টে অলিম্পিয়ান…

ByByNews Desk Sep 23, 2026

এশিয়ান গেমস: ইরানকে হারিয়ে সেমিফাইনালের আরও কাছে ভারতের মহিলা কবাডি দল

আইচি, ২৩ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ এশিয়ান গেমসে মহিলা কবাডিতে খেতাব ধরে রাখার লক্ষ্যে এগিয়ে চলেছে ভারত। গ্রুপ-এ-র দ্বিতীয়…

ByByNews Desk Sep 23, 2026
Scroll to Top