News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ ক্লাব ক্রিকেটে ওপিসিকে হারিয়ে সংহতিও কো: ফাইনালে
Image

টি-২০ ক্লাব ক্রিকেটে ওপিসিকে হারিয়ে সংহতিও কো: ফাইনালে

ক্রীড়া প্রতিনিধি আগরতলা। রাজ্য ক্রিকেটে চলছে এখন সিনিয়র ক্রিকেটারদের নিয়ে সমীরন চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের সূচি অনুযায়ী আরো একটি ম্যাচে জয় পেল সংহতি ক্লাব। এবার তারা হারালো ওপিসিকে। টুর্নামেন্টের সূচি অনুযায়ী সোমবার নরসিংগড় টিআইটি মাঠে দুইদলের ম্যাচে ওপিসিকে ২ উইকেটে পরাজিত করে সংহতি। উভয় দলের লড়াই শুরু হবার আগে ওপিসি টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয়। ইনিংসে দল নির্ধারিত ২০ ওভারে সাতজন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে ৮৯ রান। দলের ওপেনিং জুটির দুই ব্যাটসম্যান নবারুণ চক্রবর্তী (১৮) ও ঋতুরাজ ঘোষ রায়ের(২৪) হাত ধরেই এই রান তুলে ওপিসি। সংহতির বোলারদের মধ্যে বল হাতে নিয়ে ইনিংসের তিনটি করে উইকেট পেল চিরঞ্জিত পাল ও অমিত আলী। জবাবে জয়ের জন্য ৯০ রানের টার্গেট নিয়ে সংহতি ব্যাট করতে নেমে পাঁচ বল বাকি থাকতে আট জন ব্যাটসম্যানকে হারিয়ে তুলে নেয় প্রয়োজনীয় রান। ওপেনিং ব্যাটসম্যান করন শাহ (১৯) ও মিডেল অর্ডারে রানা দত্তের (২২) হাত ধরেই এদিন শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়ে মাঠ ছাড়তে সক্ষম হয় সংহতি। পরাজিত ওপিসির বোলারদের মধ্যে মনিশ মুরিয়া তিনটি ও ঋতায়ন দে দুটি করে উইকেট নেয়।

Releated Posts

এশিয়ান গেমস ২০২৬: ভারতীয় দলকে শুভেচ্ছা জানালেন নীরজ চোপড়া

নয়াদিল্লি, ১৯ সেপ্টেম্বর (আইএএনএস): জাপানের আইচি-নাগোয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস ২০২৬-এ অংশগ্রহণকারী ভারতীয় দলের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন ভারতের তারকা…

ByByNews Desk Sep 19, 2026

বল হাতে চারানি, ব্যাটে শেফালি, জাপানকে হারিয়ে সেমিফাইনালে ভারত

নিসশিন, ১৮ সেপ্টেম্বর: এশিয়ান গেমসে মহিলাদের ক্রিকেটে সোনার পদক ধরে রাখার অভিযান দুর্দান্তভাবে শুরু করল ভারত। শুক্রবার কোড়োগি…

ByBySandeep Biswas Sep 18, 2026

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026
Scroll to Top