News Flash

  • Home
  • প্রধান খবর
  • সপা ও কংগ্রেসের একঝাঁক নেতা যোগ দিলেন বিজেপিতে, সস্ত্রীক পদ্মশিবিরে প্রাক্তন ডিজিপি
Image

সপা ও কংগ্রেসের একঝাঁক নেতা যোগ দিলেন বিজেপিতে, সস্ত্রীক পদ্মশিবিরে প্রাক্তন ডিজিপি

লখনউ, ৮ এপ্রিল (হি.স.): লোকসভা ভোটের আবহে ফের ভাঙন ধরল কংগ্রেসে, ফাটল ধরল সমাজবাদী পার্টিতেও। কংগ্রেস ও সপা-র সঙ্গে যাবতীয় সম্পর্ক ছিন্ন করে সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন একঝাঁক নেতা। পাশাপাশি এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বিজয় কুমার, সস্ত্রীক তিনি বিজেপিতে যোগ দিয়েছেন।

সোমবার সকালে লখনউতে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে সস্ত্রীক বিজেপিতে যোগ দিয়েছেন উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বিজয় কুমার। তাঁকে বিজেপিতে স্বাগত জানান উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক। এছাড়াও বেশ কয়েকজন কংগ্রেস ও সপা নেতা এদিনই বিজেপিতে যোগ দিয়েছেন। উত্তর প্রদেশের উপ-মুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক বলেছেন, “অনেক রাজনৈতিক নেতা সোমবার বিজেপিতে যোগ দিয়েছেন। প্রাক্তন ডিজিপি বিজয় কুমারও আমাদের দলে যোগ দিয়েছেন। বিএসপি-র জাতীয় মুখপাত্র ধরমবীর জি-সহ অন্যরা দলে যোগ দিয়েছেন। আমরা উত্তর প্রদেশের ৮০টি আসনের সবকটিতে জয়ের জন্য কাজ করব।”

বিজেপিতে যোগ দেওয়ার পর উত্তর প্রদেশের প্রাক্তন ডিজিপি বিজয় কুমার বলেছেন, “প্রধানমন্ত্রী মোদী এবং মুখ্যমন্ত্রীর নেতৃত্বে রাজ্যের আইনশৃঙ্খলার উন্নতি হয়েছে। দলে যোগ দিয়ে দেশের জন্য আরও ভালোভাবে কাজ করতে পারব।”

Releated Posts

মধ্যপ্রদেশের দাতিয়া উপনির্বাচনে বিজেপির পরাজয়, আসন ধরে রাখল কংগ্রেস

ভোপাল, ৩ আগস্ট : মধ্যপ্রদেশের দাতিয়া বিধানসভা উপনির্বাচনে বিজেপিকে পরাজিত করে আসন ধরে রাখল কংগ্রেস। কংগ্রেস প্রার্থী ঘনশ্যাম…

ByBySandeep Biswas Aug 3, 2026

কর্নাটকে ডি.কে. শিবকুমারের মন্ত্রিসভার সম্প্রসারণ, শপথ নিলেন ১৯ নতুন মন্ত্রী

বেঙ্গালুরু, ৩ আগস্ট (আইএএনএস) : দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে কর্নাটকের মুখ্যমন্ত্রী ডি.কে. শিবকুমারের নেতৃত্বাধীন কংগ্রেস সরকার সোমবার রাজ্য…

ByBySandeep Biswas Aug 3, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক পিএ সুমিত রায়ের আগাম জামিনের আবেদন খারিজ কলকাতা হাই কোর্টে

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পলাতক ব্যক্তিগত সহকারী (পিএ) সুমিত…

ByByNews Desk Aug 3, 2026

লোকসভায় ব্যাঙ্কার্স বুকস এভিডেন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট বিল পেশ, হট্টগোলে মুলতবি অধিবেশন

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদের বর্ষাকালীন অধিবেশনের তৃতীয় সপ্তাহের শুরুতেই সোমবার লোকসভায় একাধিক গুরুত্বপূর্ণ বিল পেশ করল কেন্দ্র…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top