News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলসাগর মন্ডলের উদ্যোগে প্রদেশ বিজেপি সভাপতির সংগঠনিক সভা
Image

কমলসাগর মন্ডলের উদ্যোগে প্রদেশ বিজেপি সভাপতির সংগঠনিক সভা

আগরতলা, ৮ এপ্রিল : আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির ১০০ শতাংশ ভোট নিশ্চিত করতে বুথ-স্তরের সমস্ত কর্মীদের একত্র হয়ে কাজ করতে হবে। আজ ১৫-কমলসাগর মন্ডলের উদ্যোগে আয়োজিত সংগঠনিক সভায় অংশগ্রহণ করে কর্মীদের উদ্দেশ্যে একথা বলেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য্য।

এদিন তিনি, নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করার জন্য ভারতীয় জনতা পার্টির বুথ-স্তরের সমস্ত কর্মীদের বাড়ি বাড়ি জনসম্পর্ক অভিযান করার আহ্বান জানিয়েছেন।

জানা গিয়েছে, প্রদেশ বিজেপি সভাপতি ভট্টাচার্য দলীয় কর্মীদের জানিয়েছেন সম্ভবত ১৭ এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ত্রিপুরা সফরে আসবেন এবং এখানে স্বামী বিবেকানন্দ ময়দানে একটি বিশাল জনসভায় অংশগ্রহন করবেন। তিনি এই সমাবেশকে সফল করতে এবং তৃতীয় বার বিজেপি সরকার গঠনে করতে ইনচার্জদের প্রতি আহ্বান জানিয়েছেন।

এদিন তিনি কংগ্রেস এবং সিপিআইএম জোটকে ‘অনৈতিক’ বলেন। রাজ্যের জনগণ এই অশুভ জোটকে সমর্থন করবেন না। তিনি আরও যোগ করেছেন, , ভারতীয় জনতা পার্টিকে টানা তৃতীয় মেয়াদে বিজয় নিশ্চিত করার জন্য একটি ব্যাপক রোডম্যাপ তৈরি করা হয়েছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক স্বর্ণজয়ী অস্মিতা দে-কে অভিনন্দন জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৫ আগস্ট: কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের হয়ে প্রথমবারের মতো স্বর্ণপদক জিতে ইতিহাস গড়া ত্রিপুরার কৃতি কন্যা অস্মিতা…

ByByReshmi Debnath Aug 5, 2026

ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা: বিরোধী দলনেতা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ আগস্ট:ছদ্মবেশে জোট করে জনগণকে ঠকাচ্ছে বিজেপি ও তিপ্রা মথা। এই দুই দল তাদের জোট…

ByByReshmi Debnath Aug 5, 2026

‘বাংলাদেশ এখন ভয়, অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটে নিমজ্জিত’, বছর শেষের আগেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার

নয়াদিল্লি, ৫ আগস্ট(আইএএনএস): বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার দাবি করেছেন, গত দুই বছরে বাংলাদেশের পরিস্থিতি আরও অবনতির…

ByBySandeep Biswas Aug 5, 2026

মেটার ক্ষমাপ্রার্থনা: প্রধানমন্ত্রীর ফেসবুক পোস্টে সাময়িক নিষেধাজ্ঞা ছিল ভুল, আইটি মন্ত্রীকে দুঃখপ্রকাশ

নয়াদিল্লি, ৫ আগস্ট (আইএএনএস) : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ফেসবুক পোস্টে সাময়িকভাবে নিষেধাজ্ঞা আরোপের ঘটনায় ক্ষমা চেয়েছে মেটা। সংস্থার…

ByBySandeep Biswas Aug 5, 2026
Scroll to Top