News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নতুন প্রতিশ্রুতি না দিয়ে আগের প্রতিশ্রুতি কতটুকু পূরণ হলো তা বলুক বিজেপি: মানিক সরকার
Image

নতুন প্রতিশ্রুতি না দিয়ে আগের প্রতিশ্রুতি কতটুকু পূরণ হলো তা বলুক বিজেপি: মানিক সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৭ এপ্রিল: ২০১৪ সালে ক্ষমতায় আসার আগে বিজেপি সরকার যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কতটুকু পূরণ হলো? রবিবার ইন্ডিয়া জোটের মনোনীত প্রার্থী আশীষ কুমার সাহার হয়ে নতুন নগর স্কুল মাঠে নির্বাচনী জনসভায় প্রশ্ন তুলে ধরলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

তিনি বলেন, দশ বছর ধরে বিজেপি সরকার দেশ শাসন করছে। ২০১৪ সালে যে প্রতিশ্রুতি দিয়ে তারা ক্ষমতায় বসেছিল, ২০১৯ সালের মধ্যে তার কতটুকু পূরণ হয়েছে। ২০১৯ সালে যে প্রতিশ্রুতি দিয়েছিল ২০২৪ সাল পর্যন্ত বিজেপি সরকার কতটুকু পূরণ করতে পেরেছে। তিনি আরো বলেন,পূর্বের যে সকল প্রতিশ্রুতিগুলির পূরণ হয়নি সেগুলি কেন পূরণ হলো না সে ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া প্রয়োজন জনগণের নিকট। কি পন্থা, কি পথ অবলম্বন করে সেগুলো পূরণ করা হবে সেগুলিও জনগণের কাছে তুলে ধরা তাদের প্রধান, মৌলিক এবং নৈতিক দায়িত্ব।

তিনি বলেন যারা ১০ বছর ধরে দেশ শাসন করছেন তাদের নতুন প্রতিশ্রুতির ডালি না নিয়ে গিয়ে পুরনো প্রতিশ্রুতির কতটুকু পূরণ করেছেন সেই বিষয়ে জনগণকে অবগত করা প্রয়োজন। না হলে নির্বাচকমণ্ডলী চোখ কান নাক বন্ধ করে বিজেপির প্রতিশ্রুতির কোলে ঢলে পড়বে এমনটা মনে করার কোনো কারণ নেই। তিনি শাসক দলের উদ্দেশ্যে দিন বলেন, এ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বেশ কয়েকবার রাজ্যে এসেছেন। ২০১৪ সালে তারা যুবদের চাকুরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই দু কোটি চাকরির প্রতিশ্রুতির অর্ধেকও সম্পূর্ণ করতে পারেনি। এদিনের আয়োজিত জনসভায় উপস্থিত ছিলেন প্রার্থী আশীষ কুমার সাহা সহ একাধিক বাম নেতৃত্বরা।

Releated Posts

ছবিমুড়ায় দখলদারি বিতর্কে উত্তেজনা, প্রশাসনের হস্তক্ষেপে স্বাভাবিক পরিস্থিতি পর্যটনকেন্দ্রে ফের স্বাভাবিক পর্যটক যাতায়াত

অমরপুর, ২৬ এপ্রিল:  এডিসি নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের বিভিন্ন স্থানে দখলদারি নিয়ে উত্তেজনার আবহের মধ্যেই ত্রিপুরার অন্যতম…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত জোলাইবাড়ী, গাড়ির উপর গাছ পড়ে চাঞ্চল্য

আগরতলা, ২৬ এপ্রিল: দক্ষিণ ত্রিপুরার জেলা অন্তর্গত জোলাইবাড়ী পশ্চিম পিলাক কলোনি এলাকায় রবিবার (২৬ এপ্রিল ২০২৬) বিকেলে কালবৈশাখী…

ByByReshmi Debnath Apr 26, 2026

ত্রিপুরায় বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টির সতর্কতা, দমকা হাওয়ার সম্ভাবনা

আগরতলা, ২৬ এপ্রিলঃ ত্রিপুরার বিভিন্ন জেলায় আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎসহ ঝড়বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে ভারতীয় আবহাওয়া…

ByByReshmi Debnath Apr 26, 2026

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড ধর্মনগর শহর, ব্যাপক ক্ষয়ক্ষতি বিপর্যস্ত জনজীবন

ধর্মনগর, ২৬ এপ্রিল: হঠাৎ করে আছড়ে পড়া কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর শহরের একাধিক…

ByByReshmi Debnath Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top