News Flash

Image

আইভিল চা বাগানে বাইসন হানা, আহত ২

মেটেলি, ৭ এপ্রিল(হি.স.): জলপাইগুড়ির মেটেলি ব্লকের আইভিল চা বাগানের শ্রমিক মহল্লায় ঢুকে পড়ল একটি বাইসন। বাইসনের সামনে পড়ে আহত এক শিশু সহ মোট দুইজন। রবিবার বিকাল থেকে চা বাগানে বাইসনের হানার খবর ছড়িয়ে পড়তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাগানজুড়ে।

জানা গিয়েছে, রবিবার বিকেলে আইভিল চা বাগানের ফ্যাক্টরির পাশে তানিস লাইনের শ্রমিক মহল্লায় একটি বাইসন ঢুকে পড়ে। বাইসনটি ওই শ্রমিক মহল্লার এদিক ওদিক ছোটাছুটি করতে থাকে। সেইসময় কোনও ভাবে বাইসনটির সামনে পড়ে যান বাগানের যুবক প্রকাশ মুন্ডা ও সাত বছরের শিশু ক্রিস চিক বারাইক। দুজনকেই জখম করে বাইসন টি। স্থানীয় জনগণ তাদের উদ্ধার করে চালসার মঙ্গলবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। শিশুটিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও প্রকাশের আঘাত গুরুতর থাকায় তাঁকে মাল সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করা হয়। খবর দেওয়া হয় খুনিয়া স্কোয়াডে। সেখান থেকে বনকর্মীরা এসে ঘুমপাড়ানি গুলি করে বাইসনটিকে কাবু করে নিয়ে যায়। বাইসনটি সুস্থ হওয়ার পর সেটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে খুনিয়া স্কোয়াড সূত্রে জানা যায়।

Releated Posts

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026

আত্মনির্ভরতার সুবাস ছড়াচ্ছে বিজনৌরের ভেষজ চা, ‘নারী শক্তি’ ও ক্রীড়াবিদদের সাফল্যের ভূয়সী প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): উত্তরপ্রদেশের বিজনৌর জেলার লাখিওয়ালা গ্রামের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি ‘বিদুর প্রেরণা স্বদেশি হার্বাল টি’-র…

ByByNews Desk Jul 26, 2026

‘ক্যাচ দ্য রেন’ গণআন্দোলনে পরিণত হচ্ছে, প্রতিটি জলবিন্দু সংরক্ষণের আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): বৃষ্টির প্রতিটি ফোঁটা সংরক্ষণের লক্ষ্যে শুরু হওয়া ‘ক্যাচ দ্য রেন’ অভিযানে দেশজুড়ে সাধারণ মানুষের…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top