News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গোপন অভিযানে দোকান থেকে অবৈধ বিলেতি মদ উদ্ধার, পলাতক দোকান মালিক
Image

গোপন অভিযানে দোকান থেকে অবৈধ বিলেতি মদ উদ্ধার, পলাতক দোকান মালিক

নিজস্ব প্রতিনিধি, করবুক, ৭ এপ্রিল: লোকসভা নির্বাচনের প্রাক মুহূর্তে করবুক মহকুমার মন্দিরঘাট বাজারে একটি দোকানে তল্লাশি চালিয়ে প্রচুর পরিমাণে বিলিতি মদের বোতল উদ্ধার করতে সক্ষম হয় নতুন বাজার থানার পুলিশ। তবে দোকান মালিক দেবমোহন ত্রিপুরা পলাতক বলে জানা যায়।

নতুন বাজার থানার ওসি সুবিমল বর্মন জানান লোকসভা নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্ণ করার জন্য নির্বাচন কমিশনের নির্দেশ মোতাবেক প্রতিদিন বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযান চালিয়ে যাচ্ছে আরক্ষা প্রশাসন। যার অঙ্গ হিসেবে শনিবার সন্ধ্যায় ছয়টা নাগাদ গোপন সূত্রের ভিত্তিতে মন্দিরঘাট বাজারে দেবমোহন ত্রিপুরার দোকানে অভিযান চালানো হয়।

অভিযানে বিভিন্ন ব্র্যান্ডের মোট ২৫০ বোতল বিলেতি মদ উদ্ধার করা হয়। অবৈধভাবে মজুদ করে রাখা বিলেতি মদ গুলি উদ্ধার করতে সক্ষম হলেও পুলিশের অভিযানের খবর পেয়ে দোকান মালিক পালিয়ে যায়। পুলিশের এই অভিযানে সহযোগিতার হাত বাড়িয়ে দেয় বি.এস.এফ জওয়ানরা। উদ্ধার করা বিলেতি মদের বাজার মূল্য প্রায় ৫০ হাজার টাকা হবে বলে জানান ওসি। আগামী দিনেও এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান তিনি।

Releated Posts

ত্রিপুরায় টানা ৫ দিনের ভারী বৃষ্টির লাল সতর্কতা জারি

আগরতলা, ২৯ এপ্রিল : আগামী পাঁচ দিন জুড়ে ত্রিপুরার বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্কতা…

ByByTaniya Chakraborty Apr 29, 2026

পঞ্চায়েত ধরোহর উদ্যোগে জাতীয় পর্যায়ের প্রকাশনায় ত্রিপুরার গ্রামীণ ঐতিহ্যের উজ্জ্বল উপস্থাপনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ এপ্রিল: ভারত সরকারের পঞ্চায়েতি রাজ মন্ত্রক, ত্রিপুরা সরকারের গ্রামীণ উন্নয়ন (পঞ্চায়েত) বিভাগের সহযোগিতায়, ‘গ্রামীণ…

ByByReshmi Debnath Apr 28, 2026

কালবৈশাখীর তাণ্ডবে বিপর্যস্ত ধর্মনগর, ক্ষতিগ্রস্ত প্রায় ১৪০টি বাড়িঘর

 ধর্মনগর, ২৮ এপ্রিল: গত কয়েকদিন ধরে চলা কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছে উত্তর ত্রিপুরার ধর্মনগর মহকুমা। প্রবল…

ByByReshmi Debnath Apr 28, 2026

উত্তর জেলায় বেআইনি কার্যকলাপ বৃদ্ধির অভিযোগ, পুলিশ সুপারের কাছে সাংবাদিকদের ডেপুটেশন

আগরতলা, ২৮ এপ্রিল: উত্তর ত্রিপুরা জেলায় বেআইনি ও অসামাজিক কার্যকলাপ উদ্বেগজনক হারে বৃদ্ধি পাচ্ছে—এই অভিযোগ তুলে জেলা পুলিশ…

ByByReshmi Debnath Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top