News Flash

Image

হাইলাকান্দিতে নির্বাচনী বিজ্ঞাপন নির্দেশিকা মেনে চলার আহবান

হাইলাকান্দি (অসম) ৬ এপ্রিল (হি.স.) : আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দলগুলোকে নির্বাচনী বিজ্ঞাপন নির্দেশিকা মেনে চলার অনুরোধ জানালেন হাইলাকান্দি জেলার মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটির চেয়ারম্যান কাম ডিস্ট্রিক্ট কমিশনার নিসর্গ হিবরে গৌতম। হাইলাকান্দি জেলার সব রাজনৈতিক দলের সভাপতি, সম্পাদককে প্রেরণ করা এক পত্রে ডিস্ট্রিক্ট কমিশনার, নির্বাচন কমিশন দ্বারা প্রকাশিত নির্বাচনী বিজ্ঞাপন সংক্রান্ত নির্দেশিকার উল্লেখ করে জানান, ইসিআইর নির্দেশিকা অনুসারে হাইলাকান্দি জেলায় একটি মিডিয়া সার্টিফিকেশন অ্যান্ড মনিটরিং কমিটি (এমসিএম সি) গঠন করা হয়েছে। যা জেলা গ্রন্থাগার ভবনের প্রথম মহলায় জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের (ডি আই পি আর ও) অফিসে কাজ করছে ।

লোকসভা নির্বাচন সংক্রান্ত যে কোনো বিজ্ঞাপন প্রকাশের আগে এম সি এম সি সেল থেকে পূর্বানুমতি নেওয়ার জন্য রাজনৈতিক দল সমূহকে আহবান জানান তিনি । রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করার পূর্বে এম সি এম সি কমিটির কাছ থেকে প্রাক প্রমানপত্র গ্রহন করতে হবে। নির্বাচন প্রক্রিয়ার অক্ষুন্নতা বজায় রাখতে কোনও ধরনের পেইড নিউজ প্রচার করতেও বারণ করা হয়েছে । এম সি এম সি সেল ইসিআই-র নির্দেশিকা মেনে লোকসভা নির্বাচন সম্পর্কিত পেইড নিউজ নিরীক্ষণ করছে। মিডিয়া সার্টিফিকেশন এন্ড মনিটরিং কমিটি প্রিন্ট, ইলেক্ট্রনিক, নিউজ পোর্টাল, সোসাল মিডিয়া ইত্যাদি প্রচার মাধ্যমের উপর প্রতিনিয়ত মনিটরিং করে যাচ্ছে । তাই যে কোন রাজনৈতিক দলের বিজ্ঞাপন প্রচার, সম্প্রচারের আগে এম সি এম সি সেল থেকে প্রাক প্রমানপত্র গ্রহন করতেও বলা হয়েছে । তাছাড়া পেইড নিউজ প্রচার করতে নিষেধ করা হয়েছে ।

Releated Posts

অসমের পরবর্তী উন্নয়নের ভিত্তি হবে যোগাযোগ ব্যবস্থা: হিমন্ত বিশ্বশর্মা

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী উন্নয়ন পর্বের ভিত্তি হিসেবে যোগাযোগ ব্যবস্থাকে গড়ে তোলা হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

অসমে জ্বালানি খাতে বড় বিনিয়োগের সম্ভাবনা, ৮০ হাজার কোটি টাকা বিনিয়োগে তৈরি হবে ৪০ হাজার কর্মসংস্থান: হিমন্ত

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের পরবর্তী পর্যায়ের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে জ্বালানি খাত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানালেন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Sep 13, 2026

দেশে ১৩,১৮৬টি নতুন এমবিবিএস আসন অনুমোদন, চিকিৎসাশিক্ষা সম্প্রসারণকে স্বাগত অসমের মুখ্যমন্ত্রীর

গুয়াহাটি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দেশে আরও ১৩,১৮৬টি এমবিবিএস আসন অনুমোদনের সিদ্ধান্তকে স্বাগত জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ন্যাশনাল…

ByByNews Desk Sep 13, 2026

মণিপুরের লোকটাক হ্রদে নৌকাভ্রমণ মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোরের

ইম্ফল, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): দু’দিনের মণিপুর সফরে এসে শনিবার উত্তর-পূর্ব ভারতের বৃহত্তম মিষ্টি জলের হ্রদ লোকটাক লেকে নৌকাভ্রমণ…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top