News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ ক্লাব ক্রিকেটে মৌচাককে হারিয়ে চলমানের জয় অব্যাহত
Image

টি-২০ ক্লাব ক্রিকেটে মৌচাককে হারিয়ে চলমানের জয় অব্যাহত

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। জয় অব্যাহত চলমান সংঘের। তৃতীয় ম্যাচের মাথায় দ্বিতীয় জয়। প্রথম খেলায় সংহতির কাছে ৬ উইকেটে হারের পর দ্বিতীয় ম্যাচেই জয়ে ফিরেছিল শতদল সংঘকে সাত উইকেটে হারিয়ে। শনিবার জয়ী হয়েছে মৌচাককে ৮ উইকেটে পরাজিত করে।

মজা করে বলা যায়, চলমানে বেমানান হয়ে গেল মৌচাক ক্লাব। টিসিএ পরিচালিত সমীরণ চক্রবর্তী টি ২০ ক্রিকেট টুর্নামেন্টে শনিবার এমবিবি মাঠে ঘটলো এই ঘটনা। চলমান সংঘ ৮ উইকেটের ব্যবধানে হারিয়ে দিলো মৌচাক ক্লাবকে। টস জিতে মৌচাক শিবির প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে স্কোরবোর্ডে সংগ্রহ করে ৭৮ রান। ব্যাটে দলের পক্ষে সর্বাধিক স্কোর গড়ে দীপ্তনু চক্রবর্তী। ২০ রানে সে নট আউট থাকে।এছাড়া প্রীতম দাস ১৩, রিয়াদ হোসেন ১৩ রানে অক্ষত থেকে অতিরিক্তের ৯ রানের পুঁজিকে সঙ্গী করে স্কোরবোর্ডে দাঁড় করায় এই ৭৮ রান। বলে চলমানের পক্ষে রকি তিনটি এবং দুটি করে উইকেট ভাগ করে কৃষ্ণধন নমঃ ও তন্ময় দাসরা। পাল্টা খেলতে নেমে যদিও চলমানের শুরুটা নড়বড়েই হয়। দুজন ওপেনার একজনও সঠিকভাবে ভরসা যোগাতে পারেনি। এই অবস্থায় দলের হাল ধরে তন্ময় দাস ও বিকাশ সিংরা। এই দুজন উইকেট আগলে স্কোরকে রানের অক্সিজেন দিতে থাকে। অবশেষে ১২ ওভারে দুই উইকেট হারিয়ে জয়ের প্রয়োজনীয় রান সংগ্রহ করে নেয়। বিজয়ী দলের হয়ে তন্ময় ৩৩ এবং বিকাশ ৩৩ রানে নট আউট থেকে দলকে জয়ের সফলতা এনে দিতে সক্ষম হলেন। তন্ময় পেয়েছে প্লেয়ার অব দ্যা ম্যাচের খেতাব।

Releated Posts

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026

ছয় মাসে পাঁচ আন্তর্জাতিক টুর্নামেন্ট, আহমেদাবাদের ক্রীড়া ক্যালেন্ডারে নতুন মাত্রা

আহমেদাবাদ, ৪ সেপ্টেম্বর (আইএএনএস): মাত্র ছয় মাসে পঞ্চম আন্তর্জাতিক ক্রীড়া টুর্নামেন্টের আয়োজন করছে আহমেদাবাদ। শুক্রবার সাবরমতী রিভারফ্রন্টে ওয়ার্ল্ড…

ByByNews Desk Sep 5, 2026
Scroll to Top