News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরার কৃষকদের লাভের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত : রাজ্যপাল
Image

ত্রিপুরার কৃষকদের লাভের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত : রাজ্যপাল

আগরতলা,৬ এপ্রিল:  ত্রিপুরার কৃষকদের লাভের জন্য আমি সবকিছু করতে প্রস্তুত।শনিবার রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু লেম্বুছড়া স্থিত রাজ্যের একমাত্র কৃষি মহাবিদ্যালয় পরিদর্শন করেন একথা বলেন।

এই সময় রাজ্যপাল কথা বলেন কৃষি মহাবিদ্যালয়ে পাঠরত ছাত্র ছাত্রীদের সঙ্গে,বিভিন্ন বিষয়ে বৈঠক করেন কৃষি মহাবিদ্যালয় কর্তপক্ষ এর সঙ্গে কৃষকদের স্বার্থ সম্বলিত বিভিন্ন বিষয়ে।খতিয়ে দেখেন বিভিন্ন গবেষণা ও গবেষণার ফলাফল। 

যার মধ্যে রয়েছে ত্রিপুরা রাজ্যে বেবি কর্ন উৎপাদন,পিয়াজ উৎপাদন সহ বিভিন্ন বিষয় যে গুলি আগে বাইরে থেকে আমদানি করতে হতো।বলা বাহুল্য ত্রিপুরা রাজ্যের রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু রাজ্যের রাজ্যপাল হিসাবে দায়িত্ব গ্রহণের পর থেকেই গোটা রাজ্যের বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি,রাজ্যের কৃষক থেকে শুরু করে বিভিন্ন পেশার জনগণের স্বার্থের কথা চিন্তা করে পরিদর্শন করছেন বিভিন্ন এলাকা ত্রিপুরা রাজ্যের ইতিহাসে হয়তো এই প্রথম কোনো রাজ্যপাল এমন নজির স্থাপন করলেন। 

খতিয়ে দেখছেন রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ জনগণ পাচ্ছেন কিনা যেখানেই ও নিয়ম দেখছেন সেখানেই আধিকারিকদের কড়া নির্দেশ দিচ্ছেন যাতে করে ব্যবস্থা গ্রহণ করে কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ জনগণকে দেওয়া হয়। 

এ সময় রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন তিনি রাজ্যের কৃষকদের স্বার্থে সবকিছু করতে প্রস্তুত রয়েছেন পাশাপাশি তিনি বলেন তিনি ত্রিপুরা রাজ্যের বিভিন্ন এলাকা পরিদর্শন করছেন দেখছেন কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা সাধারণ জনগণ সঠিকভাবে পাচ্ছেন কিনা এবং কৃষি বিদ্যালয় পরিদর্শন নিয়ে বলতে গিয়ে বলেন বর্তমান সময়ে পেঁয়াজ থেকে শুরু করে বিভিন্ন সামগ্রী যেগুলি আমরা বহির রাজ্য থেকে আমদানি করতাম বর্তমানে তা রাজ্যের উৎপাদন করা সম্ভব হচ্ছে এবং বিভিন্ন গবেষণার যে ফল তা যতদিন পর্যন্ত কৃষকদের মধ্যে পৌঁছানো না যাবে কৃষকরা তার সঠিক প্রয়োগ করতে পারবেন না তাই কৃষকদের স্বার্থে বিভিন্ন বিষয় বিভিন্ন গবেষণার বিষয় এর সঙ্গে কৃষকদের সংযুক্ত করা যায় সে বিষয়ে অভিজ্ঞতা নেওয়ার জন্য এই পরিদর্শনে আসেন পাশাপাশি বিস্তারিত প্রতিক্রিয়া ব্যক্ত করেন এই সময় তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে।

Releated Posts

মহারাজগঞ্জ বাজারে সদর মহকুমা প্রশাসনের অভিযান, চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম ও মজুদ খতিয়ে দেখল প্রশাসন

আগরতলা, ১৩ আগস্ট: মহারাজগঞ্জ বাজারে চালসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বৃদ্ধির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালাল সদর মহকুমা প্রশাসন।…

ByByReshmi Debnath Aug 13, 2026

বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

বিশালগড়, ১৩ আগস্ট: বিশালগড় রেলস্টেশনে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবারের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath Aug 13, 2026

দেশপ্রেমের চেতনায় উদ্দীপ্ত হয়ে জাতীয় পতাকার মর্যাদা রক্ষা করতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: ৮০তম স্বাধীনতা দিবস উদযাপনকে সামনে রেখে এবং ‘হর ঘর তিরঙ্গা’ কর্মসূচির অঙ্গ হিসেবে…

ByByReshmi Debnath Aug 13, 2026

নাবালিকা অপহরণের অভিযোগে গ্রেপ্তার দুই সরকারি কর্মচারী, মূল অভিযুক্তের খোঁজে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৩ আগস্ট: নাবালিকা অপহরণের অভিযোগে দুই সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করেছে আমতলী থানার পুলিশ। ধৃতরা হলেন মূল…

ByByReshmi Debnath Aug 13, 2026
Scroll to Top