News Flash

  • Home
  • দেশ
  • ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু পঞ্জাব পুলিশের এসিপি-সহ এক ব্যক্তির
Image

ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু পঞ্জাব পুলিশের এসিপি-সহ এক ব্যক্তির

চণ্ডীগড়, ৬ এপ্রিল (হি.স.) : ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল পঞ্জাব পুলিশের এসিপি-সহ এক ব্যক্তির। শুক্রবার রাতে পঞ্জাবের লুধিয়ানা জেলার সমরালা এলাকার দিয়ালপুরা গ্রামের ফ্লাইওভারে এই দুর্ঘটনাটি ঘটেছে। রাত ১টা নাগাদ দুটি গাড়ির সংঘর্ষে পঞ্জাব পুলিশের এসিপি এবং এক ব্যক্তির মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, দুটি গাড়ির মধ্যে ব্যাপক সংঘর্ষে পঞ্জাব পুলিশের এসিপি এবং একটি গাড়ির চালকের মৃত্যু হয়েছে। নিহত এসিপির নাম সন্দীপ এবং চালকের নাম প্রভজোত।

সন্দীপ লুধিয়ানার আগে সাঙ্গরুরে কর্মরত ছিলেন এবং ২০১৬ ব্যাচের ডিএসপি ছিলেন। পুলিশ জানিয়েছে, দুটি গাড়ির মধ্যে সংঘর্ষ এতটাই তীব্র ছিল যে দুটি গাড়িই ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায়। যে গাড়িতে এসিপি সন্দীপ যাচ্ছিলেন হঠাৎই সেই গাড়িতে আগুন ধরে যায়। কেউই গাড়ি থেকে বেরনোর সুযোগ পাননি।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top