News Flash

  • Home
  • দেশ
  • আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড
Image

আইসিসির নিষেধাজ্ঞায় পড়তে পারে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড

আমেরিকা, ৬ এপ্রিল (হি.স.): জুনে যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার আগেই যুক্তরাষ্ট্রের ক্রিকেটে নেমে এসেছে কিছুটা অন্ধকার। কারণ বোর্ডের প্রধান নির্বাহীকে বরখাস্ত এবং নিয়োগ সংক্রান্ত নানারকম দুর্নীতির অভিযোগ উঠেছে যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ড পরিচালকদের বিরুদ্ধে। আর এসব কারণে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আয়োজক যুক্তরাষ্ট্রকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে আইসিসি। জুনে প্রথমবারের মতো আমেরিকাতে অনুষ্ঠিত হচ্ছে বিশ্বকাপ। কিন্তু এই অবস্থায় যুক্তরাষ্ট্র ক্রিকেট বোর্ডের আধিকারিকরা গভীর চিন্তায়। সম্প্রতি আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে ইউনাইটেড স্টেটস অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটি। ওই চিঠিতে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ম্যানেজমেন্ট পলিসি এবং কাজের সমালোচনা করা হয়েছে। আর এইজন্য আশানুরূপ উন্নতি হয়নি যুক্তরাষ্ট্রের ক্রিকেটের। সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। এই ভেবে কঠিন সিদ্ধান্ত নেয়নি আইসিসি। তবে বিশ্বকাপের পর আইসিসির নিষেধাজ্ঞা নেমে আসতে পারে যুক্তরাষ্ট্র ক্রিকেটে।

Releated Posts

তিন দিনে ১৫টি দ্বিপাক্ষিক বৈঠক, ব্রিকস সম্মেলনে কূটনৈতিক ব্যস্ততায় মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): নয়াদিল্লির ভারত মণ্ডপমে ভারতের আয়োজিত ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন সফলভাবে শেষ হওয়ার সঙ্গে সঙ্গে…

ByByNews Desk Sep 13, 2026

ব্রিকস শুধু দেশগুলির জোট নয়, এটি সমাধানের একটি ইকোসিস্টেমে পরিণত হয়েছে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): গত দু’দিনের আলোচনায় এই বিশ্বাস আরও দৃঢ় হয়েছে যে ব্রিকস শুধুমাত্র দেশগুলির একটি জোট…

ByByNews Desk Sep 13, 2026

বিশ্বের সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে শক্তিশালী ব্রিকস বন্ধন আশার আলো দেখাতে পারে: মায়াবতী

লখনউ, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): বিশ্বজুড়ে বাড়তে থাকা সংঘাত ও অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ব্রিকস দেশগুলির মধ্যে আরও শক্তিশালী সহযোগিতা…

ByByNews Desk Sep 13, 2026

বঙ্গের উপনির্বাচনের আগে তৃণমূলের নাম ও প্রতীক নিয়ে অনিশ্চয়তা কাটেনি

কলকাতা, ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের দুই বিরোধী গোষ্ঠীর সঙ্গে পৃথক বৈঠকে দলের নাম ও প্রতীকের দাবির বিষয়ে…

ByByNews Desk Sep 13, 2026
Scroll to Top