News Flash

  • Home
  • খেলা
  • টি-২০ ক্লাব লিগে সংহতির কাছে কসমোপলিটনের বিজয় রথ থামলো
Image

টি-২০ ক্লাব লিগে সংহতির কাছে কসমোপলিটনের বিজয় রথ থামলো

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। সংহতির সামনে জয় ধ্বজা নামাতে হলো কসমোপলিটনকে। টানা দুই ম্যাচে জয়ের পর তৃতীয় ম্যাচের মাথায় সংহতির কাছে পরাজয় স্বীকার। কসমোপলিটনের  জন্য বিষয়টা তেমন সুখকর নয়। এই পরাজয়ের জন্য পরবর্তী সময়ে পয়েন্ট তালিকায় কসমোপলিটনকে কিছুটা হলেও ব্যাকফুটে থাকতে হবে। খেলা সমীরণ চক্রবর্তী স্মৃতি টি-টোয়েন্টি গ্রুপ লীগের। এমবিবি স্টেডিয়ামে সকাল সাড়ে আটটা-র ম্যাচ। ‌ টস জিতে কসমোপলিটন প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েই মনে হচ্ছে ভুল করেছে। কেননা প্রথমে ব্যাটিংয়ের সুযোগ কাজে লাগিয়ে সংহতি সীমিত ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ২০৬ রান সংগ্রহ করে নেয়। ওপেনার করন শাহ-র অনবদ্য শতরান দলের স্কোর সমৃদ্ধ করে তুলে। ৬২ বল খেলে ১১ টি বাউন্ডারি ও সাতটি ওভার বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ভূমিকায় ১১৫ রান সংগ্রহ করে প্লেয়ার অফ দ্যা ম্যাচের খেতাবও পেয়ে যায়। এছাড়াও অধিনায়ক শ্রীদাম পালের ৪৬ রান ও সম্রাট সূত্র ধরের ৩১ রান উল্লেখ করার মতো। জবাবে কসমোপলিটনের লড়াকু মেজাজ মোক্ষম জবাবে ব্যস্ত হলেও ৭ উইকেট হারিয়ে ১৯৭ রান সংগ্রহ করতেই নির্ধারিত২০ ওভার শেষ হয়ে যায়। দলের পক্ষে বিক্রম দেবনাথ দুর্দান্ত ৬৮ রান, ওপেনার সুজন আঠা ওয়ালে ৩৬ রান এবং শেষ দিকে তন্ময় ঘোষ অপরাজিত ২১ রান সংগ্রহ করে মোট ১৯৭ রানে ইনিংস শেষ করলে ৯ রানে হার স্বীকার করতে হয়। সংহতির চিরঞ্জিত পাল ২৭ শানে তিনটি উইকেট পেয়েছে।

Releated Posts

প্রধানমন্ত্রীর সঙ্গে ফুটবল খেলায় ‘অভূতপূর্ব অভিজ্ঞতা’: সিকিমের তরুণ ফুটবলারদের উচ্ছ্বাস

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): সিকিমের ১৭ জন তরুণ ফুটবলার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-এর সঙ্গে সাক্ষাৎ ও ফুটবল খেলার অভিজ্ঞতাকে…

ByByNews Desk Apr 29, 2026

খেলাধুলায় বাড়ছে মহিলাদের অংশগ্রহণ: রাজনাথ সিং

লখনউ, ১৩ এপ্রিল (আইএএনএস): দেশে খেলাধুলায় মহিলাদের অংশগ্রহণ ক্রমশ বাড়ছে বলে জানালেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। সোমবার লখনউয়ে ‘এমপি…

ByByNews Desk Apr 13, 2026

আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় মহিলা হকি দল, ১৩-১৭ এপ্রিল চার ম্যাচের সিরিজ

নয়াদিল্লি, ৭ এপ্রিল (আইএএনএস): চার ম্যাচের একটি গুরুত্বপূর্ণ সিরিজ খেলতে আর্জেন্টিনা সফরে যাচ্ছে ভারতীয় সিনিয়র মহিলা হকি দল।…

ByByNews Desk Apr 7, 2026

আদিবাসী প্রতিভা বিকাশে জোর, বিশ্ব ক্রীড়াশক্তি হওয়ার লক্ষ্য: রাষ্ট্রপতির ভাবনা তুলে ধরলেন ক্রীড়ামন্ত্রী

নয়াদিল্লি, ৩ এপ্রিল(আইএএনএস): আদিবাসী ক্রীড়াবিদদের ধারাবাহিক সমর্থন ও সুযোগ-সুবিধা প্রদান করলে ভারত ভবিষ্যতে বিশ্ব ক্রীড়াক্ষেত্রে শক্তিশালী অবস্থান তৈরি…

ByByTaniya Chakraborty Apr 3, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top