মথুরা, ৪ এপ্রিল (হি.স.): উত্তর প্রদেশের মথুরা সংসদীয় আসন থেকে মনোনয়ন পত্র পেশ করলেন এই আসনের বর্তমান সাংসদ এবং বিজেপি প্রার্থী হেমা মালিনী। আসন্ন লোকসভা নির্বাচনের জন্য বৃহস্পতিবার এই আসন থেকে মনোনয়ন পত্র পেশ করেছেন হেমা। উপস্থিত ছিলেন উত্তর প্রদেশের জলশক্তি মন্ত্রী স্বতন্ত্র দেব সিং-সহ অন্যান্য বিজেপি নেতৃবৃন্দ।
এদিন মনোনয়ন পত্র পেশ করার আগে হেমা মালিনী বলেছেন, “তৃতীয়বারের জন্য মথুরার জনগণের সেবা করার সুযোগ পেয়ে আমি খুবই আনন্দিত। আমার দুই মেয়াদে যে কাজ করা সম্ভব হয়নি তা এবার শেষ করব। এবার মথুরার মানুষের জন্য বিশাল উন্নয়ন প্রকল্প চালু করা হবে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ মথুরার জন্য সম্ভাব্য সব ধরনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন।”



















