মালদা, ৩ এপ্রিল (হি.স.) : মালদায় ফাঁকা ঘরের সুযোগ নিয়ে চুরি।এই ঘটনার জেরে মাথায় হাত চঞ্চলা মন্ডলের।ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পরে মানিকচকের কামালপুর এলাকায়।জানা গেছে,বিগত ২৯ তারিখ অর্থাৎ শুক্রবার সমস্ত ঘরে তালা বন্ধ করে মালদা শহরে মেয়ের বাড়ি বেরাতে যায় পরিবারের লোকজন।এরপর গতকাল সন্ধ্যা নাগাদ বাড়ি ফিরে মূল দরজা খুলে দেখেন সমস্ত ঘরের তালা ভাঙা অবস্থায় রয়েছে। ঘরের ভিতরে ঢুকতেই মাথায় হাত।ঘরের ভিতরে সমস্ত জিনিস লন্ডভন্ড অবস্থায় পরে রয়েছে।শোকেশের লোকার ভেঙে সোনার অলংকার এবং পঞ্চাশ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতীরা দাবি চঞ্চলা মন্ডলের। সমস্ত ঘটনার বিবরণ দিয়ে মানিকচক থানায় বুধবার অভিযোগ দায়ের করেন গৃহকর্তি চঞ্চলা মন্ডল। এদিকে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ।

মালদা,মানিকচকে ফাঁকা ঘরের সুযোগ নিয়ে চুরি
Tags:
Releated Posts
মদন মিত্র-অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ঘিরে তল্লাশি, বিজেপিকে তোপ কীর্তি আজাদের
নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): তৃণমূল কংগ্রেস নেতা কীর্তি আজাদ শনিবার বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়ে অভিযোগ করলেন, বিরোধী…
গুজরাটে ফ্ল্যাটে হানা, ৮৬.৩১ লক্ষ টাকার হাইব্রিড গাঁজা উদ্ধার; পলাতক অভিযুক্তের খোঁজে পুলিশ
ভাদোদরা, ১৩ জুন (আইএএনএস): গুজরাটের ভাদোদরার আলকাপুরি এলাকায় একটি আবাসন থেকে প্রায় ৮৬.৩১ লক্ষ টাকা মূল্যের হাইব্রিড গাঁজা…
বেঙ্গালুরুর উপকণ্ঠে মার্সিডিজ দুর্ঘটনায় তরুণীর মৃত্যু, অল্পের জন্য রক্ষা চালকের
বেঙ্গালুরু, ১৩ জুন (আইএএনএস): বেঙ্গালুরুর উপকণ্ঠে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেসওয়ে-এ ভয়াবহ পথদুর্ঘটনায় ২৮ বছর বয়সি এক তরুণীর মৃত্যু হয়েছে। শনিবার…
ছত্তীসগঢ়ে বড় নকশাল চক্রান্ত ভেস্তে দিল সিআরপিএফ, উদ্ধার বিপুল অস্ত্র ও বিস্ফোরক
রায়পুর, ১৩ জুন (আইএএনএস): ছত্তীসগঢ়ে নকশালবিরোধী অভিযানে বড় সাফল্য পেল কেন্দ্রীয় সংরক্ষিত পুলিশ বাহিনী (সিআরপিএফ)। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে…


















