News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • লোকসভা নির্বাচনের পরই করিমগঞ্জ জেলা পাবে মন্ত্রী, করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হলে হাইলাকান্দিতে হবে মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী
Image

লোকসভা নির্বাচনের পরই করিমগঞ্জ জেলা পাবে মন্ত্রী, করিমগঞ্জে বিজেপি প্রার্থী জয়ী হলে হাইলাকান্দিতে হবে মেডিক্যাল কলেজ : মুখ্যমন্ত্রী

– বাঙালি হিন্দু ট্রাইব্যুনালের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান

– দেশে ৪০০ পারআর অসমের ১৩টি আসনে বিজেপি প্রার্থীরা হেসেখেলে বিজয়মুকুট পরবেন

করিমগঞ্জ (অসম)৩ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনের পরই করিমগঞ্জ জেলা পাচ্ছে নতুন মন্ত্রী, আর করিমগঞ্জ আসনে বিজেপি প্রার্থী জয়ী হলে হাইলাকান্দিতে হবে মেডিক্যাল কলেজ। এছাড়া ২৬-এর আগে শেষ হবে ইস্ট-ওয়েস্ট করিডর নির্মাণের কাজ। হাফলং হয়ে কম সময়ের মধ্যে পৌঁছা যাবে গুয়াহাটি। আগামী তিন বছরের মধ্যে নির্মাণকাজ সম্পূর্ণ হবে রাতাবাড়ি মেডিক্যাল কলেজ হাসপাতালের নির্মাণের কাজ। পাশাপাশি পাথারকান্দিতে নির্মাণ হবে অ্যাগ্রিকালচার ইউনিভার্সিটি। করিমগঞ্জে নির্বাচনী প্রচারে এসে একের পর এক আশার বাণী শুনিয়ে গেলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মা।

আজ করিমগঞ্জ আসনে বিজেপি প্ৰাৰ্থী বর্তমান সাংসদ কৃপানাথ মালাহের মনোনয়ন পেশ পর্বের আগে কলেজ ময়দানে অনুষ্ঠিত নির্বাচনী সমাবেশে ভাষণ দিতে গিয়ে এতগুলো প্রতিশ্রুতি দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেন, গরিবের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশে প্রধানমন্ত্রীর গ্যারান্টি, আর অসমে রয়েছে ‘মামার গ্যারান্টি’। তাই একের পর প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। জাগিরোডের মতো পাঁচগ্রাম পেপার মিলে গড়ে উঠবে শিল্প প্রতিষ্ঠান। রেশনকার্ড আছে এমন প্রত্যেক মহিলাকে প্রদান করা হবে অরুণোদয়। ভোটের ফাঁকে এ নিয়ে সার্ভে শুরু করেছে বিজেপি। আর ভোটের পরই প্রতিশ্রুতি পূরণ করা হবে। অসমের কন্যা-সন্তানদের লেখাপড়ার দায়িত্ব নেবে ‘মামার সরকার’। এখন থেকে মাধ্যমিক ঊত্তীর্ণদের ১০ হাজার, উচ্চ মাধ্যমিকে ১২ হাজার ৫০০ এবং বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রীদের সরকারের পক্ষ থেকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে।

জেলায় ঝড়, শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের আশ্বাস প্রদান করতে ভুলেননি মুখ্যমন্ত্রী। বলেন, জেলাশাসক কার্যালয় থেকে এ নিয়ে ইতিমধ্যেই তালিকা প্রস্তুত করা হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, কংগ্রেস দীর্ঘদিন থেকে সংখ্যালঘুদের উপর অন্যায় করে আসছে। এবার এর সংশোধন করতে হবে। মাইমাল কমিনিউটিদের (মুসলমানদের একটি সম্প্রদায়) ন্যায় দিতে হবে। কংগ্রেস প্রার্থী হাফিজ রশিদ আহমেদ চৌধুরী প্রসঙ্গে হিমন্তবিশ্ব বলেন, কংগ্রেস প্রার্থী একজন আইনজীবী। তাছাড়া দীর্ঘদিন থেকে স্থ্যায়ীভাবে বসবাস করছেন গুয়াহাটিতে। তিনি জয়ী হলে করিমগঞ্জের মানুষকে ৫ হাজার টাকা খরচ করে গুয়াহাটিতে গিয়ে তাঁর সঙ্গে দেখা করতে হবে। তাই এই দিকটা বিবেচনা করবেন করিমগঞ্জ, হাইলাকান্দির মানুষ।

হিমন্তবিশ্ব বলেন, বাঙালি হিন্দু ট্রাইব্যুনালের সমস্যা ছয় মাসের মধ্যে সমাধান হচ্ছে। সরকার ইতিমধ্যে প্ৰস্তুতি সম্পন্ন করে ফেলেছে। যার ফলে দীর্ঘদিনের সমস্যা নিয়ে আর কোনও প্রশ্ন নেই।

লোকসভা নির্বাচন সম্পর্কে হিমন্তবিশ্ব বলেন, দেশে ৪০০ পার, আর অসমের ১৩টি আসনে বিজেপি প্রার্থীরা হেসেখেলে বিজয়মুকুট পরছেন। করিমগঞ্জের প্রার্থী প্রসঙ্গে বলেন, তাঁর ধারণা ছিল কৃপানাথ মালাহ ১ লক্ষ ভোটে জয়ী হবেন, কিন্তু করিমগঞ্জের মানুষ বলছেন ১.৫ লক্ষ। তাই জনতা জনার্ধনই সবকিছু। হিমন্ত বলেন, আগামী ৪ জুন করিমগঞ্জে পালিত হবে অকাল দীপাবলি, আর ভোটের আগে আবার শহরে হবে রোড শো। উপস্থিত থাকবেন তিনি নিজে।

করিমগঞ্জ জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্যের পৌরোহিত্যে এদিন করিমগঞ্জের নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন অসম প্রদেশ বিজেপি সভাপতি ভবেশ কলিতা, অগপ-র প্রদেশ কমিটির সম্পাদক সুনীল ডেকা, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই, পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল, রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার, প্রাক্তন বিধায়ক মিশনরঞ্জন দাস সহ অনেকে।

Releated Posts

হড়পা বন্যায় ভেসে গেল সবকিছু, অসহায় আসামের পরিবারগুলির আর্তনাদ

শিবসাগর, ২৮ জুলাই (আইএএনএস): টানা প্রবল বৃষ্টির জেরে আসামের শিবসাগর জেলার খাট পাথর এলাকার নামতিয়াল দারিকাপার-সহ একাধিক গ্রামে…

ByByNews Desk Jul 28, 2026

ভারতের-নেপাল রেল বাণিজ্যে ঐতিহাসিক মাইলফলক, কলকাতা বন্দর থেকে প্রথম সরাসরি কনটেনার মালবাহী ট্রেন পৌঁছাল বিরাটনগরে

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস) : ভারত-নেপাল রেল সংযোগে এক নতুন অধ্যায়ের সূচনা হল। প্রথমবারের মতো ৪০টি ওয়াগন নিয়ে…

ByBySandeep Biswas Jul 27, 2026

অসমে রড কারখানায় বিস্ফোরণে ৪ শ্রমিকের মৃত্যু, কারখানার মালিক-সহ গ্রেফতার ৫

গুয়াহাটি, ২৭ জুলাই (আইএএনএস): অসমের কাছাড় জেলার একটি রড উৎপাদনকারী কারখানায় ভয়াবহ বিস্ফোরণে চার শ্রমিকের মৃত্যুর ঘটনায় কারখানার…

ByByNews Desk Jul 27, 2026

সিকিমের বাজেটকে স্বাগত বিজেপির, রাজস্ব বৃদ্ধি ও কর্মসংস্থানে আরও জোর দেওয়ার দাবি

গ্যাংটক, ২৭ জুলাই (আইএএনএস): সিকিম সরকারের ২০২৬-২৭ অর্থবর্ষের ১৮,৪৫৫ কোটি টাকার বাজেটকে উন্নয়নমুখী বলে স্বাগত জানিয়েছে রাজ্য বিজেপি।…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top