News Flash

  • Home
  • দেশ
  • “উত্তরবঙ্গে তৃণমূল অভাবনীয় ফল করবে”, দাবি অভিষেকের
Image

“উত্তরবঙ্গে তৃণমূল অভাবনীয় ফল করবে”, দাবি অভিষেকের

দার্জিলিং, ১ এপ্রিল, (হি.স.): “এবার উত্তরবঙ্গে তৃণমূল অভাবনীয় ফল করবে।” সোমবার এই দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।

রাজ্যের মন্ত্রী উদয়ন গুহর উপর আক্রমণের ঘটনায় তিনি বলেন, “বারাবার বিজেপি হিংসার রাজনীতি করছে। বারবার আক্রমণ করা হচ্ছে। কোচবিহার, আলিপুরদুয়ারের পরিস্থিতি নষ্ট করা হচ্ছে। আমরাও অনায়াসে এসবের জবাব দিতে পারি। আমরা জবাব দিলে তারা সেই জবাব সহ্য করতে পারবে না। কিন্তু আমরা বুলেটের জবাব ব্যালটে দেব।”

অন্যদিকে, শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে তিনি বলেন, “এখন বলা হচ্ছে মুখ্যমন্ত্রী ছবি তোলার জন্য এসব করছেন। তাহলে প্রধানমন্ত্রীকেই বা তা কর‍তে কে বাধা দিয়েছে? তিনি তো এতো সম্মেলন, সাফারিতে যান। ছবি দেন। এখন কেন করলেন না?”

এ দিন অভিষেক শিলিগুড়িতে পৌঁছেই জলপাইগুড়ির ঝড়ে আহত দুই শিশুকে দেখতে যান। সোমবার দুপুরে তিনি কলকাতা থেকে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছে সেখান থেকে সড়কপথে শিলিগুড়ির এসএফ রোডের নার্সিংহোমে যান । সেই বেসরকারি নার্সিংহোমে রোহিত রায় (১৪) ও পিহু রায় (আড়াই বছর) নামে দুই শিশুর সঙ্গে দেখা করেন।

Releated Posts

বঙ্গ ভোটে পুলিশের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই পরিবর্তনের ইঙ্গিত: দিলীপ ঘোষ

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ ও কলকাতা পুলিশের কর্মীদের ‘নতুন বডি ল্যাঙ্গুয়েজ’ই রাজ্যে আসন্ন শাসন পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত…

ByByNews Desk Apr 30, 2026

বঙ্গ ভোট: দ্বিতীয় দফায় রাত পর্যন্ত ভোট ৯২.৪৭%, দুই দফার গড় ৯২.৮৫ — রেকর্ড অংশগ্রহণ

কলকাতা, ৩০ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় ২৯ এপ্রিল রাত পর্যন্ত মোট ভোটগ্রহণের হার দাঁড়িয়েছে ৯২.৪৭…

ByByNews Desk Apr 30, 2026

রাজস্থানে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, গুরুতর দগ্ধ ৭

জয়পুর, ৩০ এপ্রিল (আইএএনএস) : রাজস্থানের খৈরতল-তিজারা জেলার সাথালকা গ্রামের বিল্লু কলোনিতে বৃহস্পতিবার এক ভয়াবহ দুর্ঘটনায় গ্যাস সিলিন্ডার…

ByByNews Desk Apr 30, 2026

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top