নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ আগষ্ট৷৷ পরীক্ষায় কম নম্বর পাওয়ায় মা-বাবা বকাবকি করায় অভিমানী ছাত্রী ফাঁসীতে আত্মহত্যা করেছে৷ ঘটনাটি ঘটেছে সোমবার সকালে খয়েরপুরের কাছে বণিক্য চৌমুহনী এলাকায়৷ মৃতার নাম জয়তি ভৌমিক৷ সে পল্লিমঙ্গল সুকলের সপ্তম শ্রেণীর ছাত্রী৷
সংবাদে প্রকাশ, এই সুকলের হাফ ইয়ার্লি পরীক্ষায় দেখা গিয়েছে জয়তি অনেকটাই কম নম্বর পেয়েছে৷ নম্বর কম পাওয়ায় তাকে সুকলের দিদিমনি নাকি বকাবকি করেন৷ তারপর বাড়িতে গেলে মা-বাবাও তাকে বকাবকি করে৷ তাতে অভিমান করে সোমবার সকালে বাড়ির কাছেই জয়তি ভৌমিক লোকজনের অলক্ষ্যে ফাঁসীতে আত্মহত্যা করে৷ বাড়ির লোকজন বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে সঙ্গেই খবর দেয় থানায়৷ পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপতালে নিয়ে যায়৷ পুলিশ এই ব্যাপারে একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা নিয়েছে৷ মৃতার পরিবারের সূত্রে জানা গিয়েছে, গতকাল রাতে তার মা ও বাবা পরীক্ষায় কম নম্বর পাওয়ার জন্য বকাবকি করেছিল৷ সে রাতে খাবারও খায়নি৷ সকালে এই কান্ড ঘটিয়ে বসবে জয়তি তা কল্পনাতেও আসেনি মা-বাবার৷ এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে৷
পরীক্ষায় কম নম্বর পাওয়ায় বকাবকি, ছাত্রীর আত্মহত্যা
Releated Posts
শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই
নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…
অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ
নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…
কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের
কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…
ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী
আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…


















