News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সীমান্তরক্ষী বাহিনীর হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক
Image

সীমান্তরক্ষী বাহিনীর হাতে তিন বাংলাদেশী নাগরিক আটক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২৯ মার্চ: লোকসভা নির্বাচনের মুখে তিন বাংলাদেশি নাগরিককে আটক করেছে ৪৩ নং ব্যাটেলিয়ন সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। ধৃতদের কাছ থেকে পাওয়া যায় ভুয়ো অনেক প্রয়োজনীয় নথিপত্র, পাশাপাশি এই বাংলাদেশি নাগরিকদের  সাথে পাচার বানিজ্য কার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও আটক করেছে  সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা। স্বভাবতই এই ঘটনায় জনমনে চাঞ্চল্য সৃষ্টি হয়।

নির্বাচনের প্রাক্কালে অবৈধভাবে বাংলাদেশীদের আনাগোনাকে কেন্দ্র করে সন্দেহের দানা বাঁধছে জনমনে। বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৪৩ নং ব্যাটালিয়ন বিএসএফ জওয়ানরা উৎ পেতে বসে থাকে রাজনগর পিআর বাড়ি থানাধীন সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী এলাকায়। ঘন্টাখানেক অপেক্ষার পর সমরেন্দ্রনগর ভারত বাংলা সীমান্তবর্তী কাঁটা তার পেরিয়ে তিন বাংলাদেশি অবৈধভাবে প্রবেশ করার সময়, সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা তাদের ধরে ফেলে।

পাশাপাশি পাচারকার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও ধরে ফেলে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা এরপর ৪৩ নং সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা আটক তিন বাংলাদেশি সহ পাচারকার্যে যুক্ত এক ভারতীয় নাগরিককেও রাজনগর পিআর বাড়ি থানার পুলিশের হাতে তুলে দেয়।

তিন বাংলাদেশি অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের কারনে পুলিশ তাদেরকে গ্রেফতার করে বিনা পাসপোর্ট এক্টের মামলার ধারা নিয়ে আজ দুপুর দুইটায়  বিলোনিয়া আদালতে সোপর্দ করে তিন বাংলাদেশি সহ পাচার বানিজ্য কাজে  যুক্ত এক ভারতীয় যুবককে পুলিশ তিন দিনের রিমান্ডের আবেদন করে আদালতের কাছে।  আদালত দুই দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন।

Releated Posts

বিক্রমনগরে উত্তেজনা, মহিলাকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ, আক্রান্ত সাংবাদিক

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত বিক্রমনগর হাসপাতাল চৌমুহনী এলাকায় একটি বাড়িতে কথিত অসামাজিক কর্মকাণ্ডের অভিযোগকে কেন্দ্র করে…

ByByReshmi Debnath Sep 13, 2026

দশ দফা দাবিতে অক্টোবর থেকে আন্দোলন জোরদারের ঘোষণা তপশিলি জাতি সমন্বয় সমিতির

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: দলিতদের উপর নির্যাতন বৃদ্ধি, শিক্ষা ও কর্মসংস্থানে সংকট, শূন্যপদ পূরণ, সামাজিক ভাতা বৃদ্ধি-সহ একাধিক দাবিতে আগামী…

ByByReshmi Debnath Sep 13, 2026

এডিসিতে উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের নির্দেশ, তিপ্রা মথার বিরুদ্ধে সরব বিরোধী দলনেতা

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: উচ্চ আদালতের নির্দেশের পরিপ্রেক্ষিতে টিটিএএডিসির উচ্চপদস্থ কর্মীদের বেতন বন্ধের বিষয়টি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করলেন বিরোধী…

ByByReshmi Debnath Sep 13, 2026

সোনাতলায় গাছ থেকে পড়ে গুরুতর আহত দিনমজুর, জিবি হাসপাতালে রেফার

আগরতলা, ১৩ সেপ্টেম্বর: খোয়াই থানাধীন সোনাতলা এলাকায় গাছ থেকে পড়ে গুরুতর আহত হলেন এক ব্যক্তি। মঙ্গলবার গাছে উঠে…

ByByReshmi Debnath Sep 13, 2026
Scroll to Top