News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পরিত্যক্ত গর্ত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য
Image

পরিত্যক্ত গর্ত থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ২৭ মার্চ : একটি পরিত্যক্ত গর্ত থেকে এক ব্যক্তির পচাগলা মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকাজুড়ে তীব্র চাঞ্ছল্য ছড়িয়েছে। ঘটনার বিবরণে প্রকাশ, বিশালগড় সুকান্ত কলোনী এলাকা থেকে পচা গন্ধ পেয়ে সাধারণ মানুষ খোঁজাখুঁজির পড়ে দেখতে পায় এলাকার একটি পরিত্যক্ত গর্তে এক ব্যক্তির মৃতদেহ পড়ে আছে। ঘটনার খবর পেয়ে ছুটে আসে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নিয়ে গেছে পুলিশ। 

এদিকে স্থানীয়রা জানিয়েছেন, এক ভবঘুরে ওই পরিত্যক্ত গর্তের পাশেই একটি ঘরে থাকতো দীর্ঘদিন ধরে। এলাকাতেই ঘুরে সে ভিক্ষা করে খাওয়া দাওয়া করত। কিনতি প্রায় ৭-৮ দিন ধরে ওই ব্যক্তিকে এলাকায় দেখতে পাননি কেউ। আজ জানা যায়, ওই পরিত্যক্ত গর্তে ওই ভবঘুরের মৃতদেহ পড়ে আছে। তবে কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে সে ব্যাপারে কিছুই জানা যায়নি। ময়নাতদন্তের পরেই মৃত্যুর আসল কারণ বেরিয়ে আসবে।

Releated Posts

জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে চিকিৎসককে হেনস্থার অভিযোগ, সুষ্ঠু তদন্তের দাবি মহিলা কংগ্রেসের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: জিবি হাসপাতালের মহিলা হোস্টেলে এক মহিলা চিকিৎসকের মোবাইল চুরি ও তাঁকে হেনস্থার অভিযোগকে…

ByByReshmi Debnath Aug 2, 2026

দেবীপুরে পাঁচ কুকুরের তাণ্ডবের অভিযোগ, ৮টি ছাগল-ভেড়ার মৃত্যু, ক্ষুব্ধ এলাকাবাসী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ আগস্ট: পশ্চিম ত্রিপুরা জেলার মধুপুর থানাধীন দেবীপুরের ২৬ কার্ড এলাকায় এক ব্যক্তির পোষা পাঁচটি…

ByByReshmi Debnath Aug 2, 2026

নীট-২০২৬-এ রাজ্যে প্রথম বিলোনিয়ার বৈভব রায়, অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১৬৮

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ আগস্ট: নীট-২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার কৃতি ছাত্র…

ByByReshmi Debnath Aug 2, 2026

সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ, তদন্তের দাবি

নিজস্ব প্রতিনিধি, সাব্রুম, ২ আগস্ট:  সাব্রুম বনদপ্তরের বিরুদ্ধে সরকারি অর্থ অপচয়ের অভিযোগ উঠেছে। জাতীয় সড়কের ধারে সৌন্দর্যায়নের উদ্দেশ্যে…

ByByReshmi Debnath Aug 2, 2026
Scroll to Top