News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাধারঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকায় বিনা টিকিটেই যাত্রা করল যাত্রীরা
Image

বাধারঘাট রেল স্টেশনের টিকিট কাউন্টার বন্ধ থাকায় বিনা টিকিটেই যাত্রা করল যাত্রীরা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৭ মার্চ: রাজধানী আগরতলার বাধারঘাটস্থিত রেল স্টেশন রাজ্যের একটি প্রধান রেলস্টেশন। কিন্তু এবার এই রেলস্টেশনেই ঘটলো এক আজব কান্ড।
ঘটনার বিবরনে জানা যায়, প্রত্যেকদিনের ন্যায় আজ অর্থাৎ বুধবার ও ভোর ৫টা ২৫ মিনিটে রাজধানী আগরতলা বাধারঘাট স্টেশন থেকে উদয়পুরের জন্য একটি ডেমু ট্রেন ছিল। সেই মোতাবেক শতশত যাত্রী আগরতলা থেকে উদয়পুর যাওয়ার জন্য ভোর আনুমানিক ৪টা থেকেই সংশ্লিষ্ট রেল স্টেশনের টিকিট কাউন্টারের সামনে ভীড় জমায়। কিন্তু ভোর আনুমানিক ৪টা থেকে টিকিটের আশায় বসে থেকে রেল চলে আসলেও খুলেনি টিকিট কাউন্টার। যার ফলে রেল স্টেশন কতৃপক্ষের দায়িত্বজ্ঞানহীনতার কারনে দীর্ঘক্ষন লাইনে দাঁড়িয়ে থেকে ভোগান্তির শিকার হতে হয়েছে শতশত যাত্রীদের। যার ফলে লাইনে দাঁড়িয়ে থাকা প্রায় যাত্রীদের মধ্যে একপ্রকার ক্ষোভের সঞ্চার হয়।

অবশেষে ভোর আনুমানিক ৫টা ৩০ মিনিটে রেল আসায় তখনও টিকিট কাউন্টার না খোলায় একপ্রকার বাধ্য হয়েই বিনা টিকিটেই আগরতলা থেকে উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেয় রেল যাত্রীরা। এই গোটা ঘটনাকে কেন্দ্র করে বাধারঘাট রেল স্টেশন কতৃপক্ষের ভূমিকা নিয়ে জনমনে নানা প্রশ্নচিহ্নের জন্ম দিচ্ছে।

Releated Posts

আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট

আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ

আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল

আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…

ByByTaniya Chakraborty Jun 11, 2026

গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন

আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…

ByByTaniya Chakraborty Jun 11, 2026
Scroll to Top