নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৬ মার্চ: সংস্কৃতির অন্যতম পীঠস্থান উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরে সোমবার সকাল থেকে শুরু হয়েছে প্রথা অনুযায়ী দোল উৎসব। ধর্মনগরে দোল উৎসবের একটি বিশেষ দিক রয়েছে, যা সারা রাজ্যকে তাক লাগিয়ে দেওয়ার মত।
রবীন্দ্রনাথের শান্তিনিকেতনে যেমন করে দোল উৎসব পালিত হয় তেমনি করে ধর্মনগরে এক খোলামেলা পরিবেশে কচিকাঁচা আবালবৃদ্ধবণিতা সবাইকে নিয়ে মাতোয়ারা হয়ে ওঠে দোল উৎসব।
২০১৯ সাল থেকে ধর্মনগরে এই বৃহৎ আকারে দোল উৎসব শুরু হয়েছিল। ২০২০ এবং ২০২১ সালে কভিডের জন্য বন্ধ ছিল ২০২২ সালে কিছুটা ছোট করে এবং ২০২৩ ও এ বছর বৃহৎ আকারে এই দল উৎসব আম্রকুঞ্জে পালিত হল।
ধর্মনগরের বিধায়ক তথা অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন এবং পুরো পরিষদের ঐকান্তিক প্রদেশে এই দোল উৎসব রাজ্যের ক্যালেন্ডার জায়গা পেতে চলেছে। এছাড়া ধর্মনগরের নেতাজি সুভাষ চন্দ্রের জন্মজয়ন্তী ও মহালয়া রাজ্যের সাংস্কৃতিক ক্যালেন্ডার এ জায়গা করে নিয়েছে।
এদিনের এই দোল উৎসবে উপস্থিত ছিলেন রাজ্য সাংস্কৃতিক পরিষদের সহ-সভাপতি সুব্রত চক্রবর্তী সহ ধর্মনগরের নবীন প্রবীণ সবাই। সকাল থেকেই এই গৃহবাসী খোলো খোলো দ্বার গানের মাধ্যমে মানুষের উন্মুক্ত মনে দোল উৎসবকে আমন্ত্রণ জানানো হয়েছে এবং রঙ্গে বেরঙ্গে ধর্মনগরের আকাশ বাতাসকে রঙ্গিন করে এক রঙিন পরিবেশে সৃষ্টি করে মানুষের হৃদয়ে খুশির জোয়ার।

