News Flash

  • Home
  • প্রধান খবর
  • মা সমলেশ্বরী মন্দিরে পুজো দিলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন সম্বলপুর থেকে প্রার্থী হওয়া ভাগ্যের ব্যাপার
Image

মা সমলেশ্বরী মন্দিরে পুজো দিলেন ধর্মেন্দ্র প্রধান, বললেন সম্বলপুর থেকে প্রার্থী হওয়া ভাগ্যের ব্যাপার

সম্বলপুর (ওডিশা), ২৬ মার্চ (হি.স.): ওডিশার সম্বলপুরে মা সমলেশ্বরী মন্দিরে পূজার্চনা করলেন কেন্দ্রীয় মন্ত্রী তথা সম্বলপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ধর্মেন্দ্র প্রধান। মঙ্গলবার সকালে যথোচিত ধর্মীয় মর্যাদায় মা সমলেশ্বরী মন্দিরে পুজো দেন ধর্মেন্দ্র প্রধান। সঙ্গে ছিলেন তাঁর স্ত্রীও। মন্দিরের গর্ভগৃহে মা সমলেশ্বরীর পুজো দেন তাঁরা।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ধর্মেন্দ্র প্রধান বলেছেন, “দেবী সমলেশ্বরীর মন্দির দেশের অন্যতম প্রধান ধর্মীয় স্থান। এখান থেকে প্রার্থী হতে পেরে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করছি।” প্রধান আরও বলেছেন, “গতকাল, আমি (পুরীতে) ভগবান জগন্নাথের কাছে প্রার্থনা করেছি। আজ আমি এখানে সমলেশ্বরী মন্দিরে প্রার্থনা করতে এসেছি। আমি আত্মবিশ্বাসী যে দেবী সমলেশ্বরী আমাকে এবং প্রধানমন্ত্রী মোদীকে আশীর্বাদ করবেন।” মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি স্থানীয় মানুষজনের সঙ্গেও এদিন কথা বলেছেন ধর্মেন্দ্র প্রধান।

Releated Posts

পাঞ্জাবে বড়সড় জঙ্গি হামলার ছক, আইএসআই-বিকেআই যোগে হাই অ্যালার্টে নিরাপত্তা বাহিনী

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার-সার্ভিসেস ইন্টেলিজেন্স (আইএসআই) পাঞ্জাবে বড় ধরনের জঙ্গি হামলা চালানোর নির্দেশ দিয়েছে…

ByByNews Desk Jul 27, 2026

প্রশ্নফাঁস রুখতে নতুন বিল নিয়ে সরব বিরোধীরা, কঠোর আইনে সমর্থন এনডিএ-র

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): সংসদে সোমবার ‘পাবলিক এক্সামিনেশনস (প্রিভেনশন অব আনফেয়ার মিনস) সংশোধনী বিল, ২০২৬’ পেশের আগে তা…

ByByNews Desk Jul 27, 2026

পরীক্ষা সংস্কারের রোডম্যাপ তৈরির নির্দেশ, নন্দন নিলেকানির নেতৃত্বে টাস্ক ফোর্স গঠন করলেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ জুলাই(আইএএনএস) : দেশের পরীক্ষা ব্যবস্থাকে আরও স্বচ্ছ, নির্ভরযোগ্য এবং প্রযুক্তিনির্ভর করে তুলতে ইনফোসিসের সহ-প্রতিষ্ঠাতা নন্দন নিলেকানির…

ByBySandeep Biswas Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে বীর সেনা ও শহিদদের প্রতি শ্রদ্ধা, আত্মনির্ভর ও শক্তিশালী ভারত গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): কার্গিল বিজয় দিবস উপলক্ষে দেশের বীর সেনা ও শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী…

ByByNews Desk Jul 26, 2026
Scroll to Top