News Flash

  • Home
  • দেশ
  • দোলের কলকাতায় মত্ততা, গ্রেফতার ৩০৫ জন, ৪৬.৭ লিটার মদ বাজেয়াপ্ত
Image

দোলের কলকাতায় মত্ততা, গ্রেফতার ৩০৫ জন, ৪৬.৭ লিটার মদ বাজেয়াপ্ত

কলকাতা, ২৫ মার্চ (হি.স.): দোলের দিন দিনভর শহরে চলল ধরপাকড়। মত্ততা ও অভব্য আচরণের জন্য গ্রেফতার করা হল ৩০৫ জনকে। বাজেয়াপ্ত করা হল ৪৬.৭ লিটার মদ। সোমবার পুলিশ সূত্রে এ খবর জানা গিয়েছে। এ দিন মা উড়ালপুলে পথদুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে আশঙ্কা করা হচ্ছে তিনি অপ্রকৃতিস্থ অবস্থায় বাইক চালাচ্ছিলেন।

দোল এবং হোলির দিন প্রতি বছরই ট্র্যাফিক আইন ভাঙার অভিযোগ ওঠে কলকাতায়। হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে বাইক চালানোর অভিযোগও ওঠে। তার জেরে ঘটে দুর্ঘটনা। এই ধরনের দুর্ঘটনা এড়াতে আগে থেকেই সক্রিয় হয় লালবাজার। শহরে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শহরকে একাধিক ভাগে ভাগ করে এসি পদমর্যাদার অফিসারকে এক-একটির দায়িত্ব দেওয়া হয়।

শহরের ৩৫০টি জায়গায় বিশেষ পুলিশ পিকেট তৈরি করা হয়। এ ছাড়া, সাদা পোশাকের পুলিশকর্মীরাও মোতায়েন ছিলেন। পিসিআর ভ্যান এবং মোটরবাইকেও টহলদারি চলে। মহিলাদের নিরাপত্তার জন্যও ছিল বিশেষ বাহিনী।এসবের পরেও পথ দুর্ঘটনা পুরোপুরি এড়ানো যায়নি শহরে। মা উড়ালপুলের উপর থেকে এক যুবকের দেহ উদ্ধার করেছে পুলিশ। সূত্রের খবর, মনে করা হচ্ছে ওই যুবক মদ্যপ অবস্থায় ছিলেন। বাইক নিয়ন্ত্রণ করতে না পেরেই উড়ালপুলের রেলিংয়ে ধাক্কা মারেন। তাতেই মৃত্যু হয়েছে। পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে। যুবকের পরিচয় জানার চেষ্টা চলছে।

Releated Posts

নন্দীগ্রাম উপনির্বাচনের আগে পুরনো খুনের মামলায় কংগ্রেস প্রার্থী মিলন প্রধান গ্রেফতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে শুক্রবার একটি পুরনো মামলায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top