News Flash

  • Home
  • দেশ
  • ভস্ম আরতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন লাগার ঘটনাটি দুর্ভাগ্যজনক : মোহন যাদব
Image

ভস্ম আরতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন লাগার ঘটনাটি দুর্ভাগ্যজনক : মোহন যাদব

ভোপাল, ২৫ মার্চ (হি.স.) : উজ্জ্বয়িনীর মহাকাল মন্দিরের গর্ভগৃহে আগুন লাগার ঘটনাটি দুর্ভাগ্যজনক, সোমবার এই মন্তব্য করেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। তিনি এদিন এক্স-এ পোস্ট করে লিখেছেন, “ভস্ম আরতির সময় মহাকাল মন্দিরের গর্ভগৃহে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি খুবই দুর্ভাগ্যজনক। আমি সকাল থেকেই প্রশাসনের সঙ্গে যোগাযোগ করছি। বর্তমানে সবকিছুই নিয়ন্ত্রণে রয়েছে। আমি সকল আহতদের দ্রুত সুস্থ হয়ে উঠার জন্য বাবা মহাকালের কাছে প্রার্থনা করছি।”

উল্লেখ্য, সোমবার সকালে মহাকাল মন্দিরে ভস্ম আরতির সময় আগুন লেগে ১৬ জন পুরোহিত ও সেবক গুরুতর আহত হন। গুরুতর আহত ৮ জন পুরোহিতের ইন্দোরে চিকিৎসা চলছে।

Releated Posts

ইভিএম বিকৃতি হলে ‘জিরো টলারেন্স’, প্রয়োজন হলে পুনর্নির্বাচন: বাংলার সিইও

কলকাতা, ২৯ এপ্রিল (আইএএনএস): ভোটগ্রহণে কোনও অনিয়ম, বিশেষ করে ইভিএম বিকৃতির অভিযোগের ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি নেওয়া হয়েছে…

ByByNews Desk Apr 29, 2026

গাজিয়াবাদের ইন্দিরাপুরমে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই অন্তত ৮টি ফ্ল্যাট

গাজিয়াবাদ, ২৯ এপ্রিল (আইএএনএস): উত্তরপ্রদেশের গাজিয়াবাদ-এর ইন্দিরাপুরম এলাকায় একটি বহুতল আবাসনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে অন্তত ৮টি…

ByByNews Desk Apr 29, 2026

পশ্চিমবঙ্গে দ্বিতীয় দফার ভোট: পরিবর্তনের ইঙ্গিত দেখছে বিজেপি

নয়াদিল্লি, ২৯ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটগ্রহণ চলাকালীন রাজ্যে রাজনৈতিক পরিবর্তনের বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব।…

ByByNews Desk Apr 29, 2026
Auto Draft

Auto Draft

ByByNews Desk Apr 29, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top