News Flash

  • Home
  • ত্রিপুরা
  • দূর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে গাঁজা উদ্ধার পুলিশের
Image

দূর্ঘটনাগ্রস্থ গাড়ি থেকে গাঁজা উদ্ধার পুলিশের

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া , ২৪ শেষ মার্চ : পুলিশের নাকা পেরিয়ে বিলোনিয়া শহরে ঢুকছে নেশা সামগ্ৰী। পুলিশের নাকা পয়েন্ট থাকা সত্ত্বেও কি করে নেশাসামগ্ৰী শহরের উপকণ্ঠে প্রবেশ করে এই নিয়ে জনমনে চাঞ্চল্য।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে  নিরাপত্তা ও আইন শৃঙ্খলা রক্ষার তাগিদে বিলোনিয়া মহকুমার বিভিন্ন জায়গায় নাকা পয়েন্ট বসায় পুলিশ প্রশাসন। এই নাকা পয়েন্টে রয়েছে পুলিশ প্রশাসনের নজরদারি ব্যাবস্থা। তারপরেও নেশা কারবারিরা কি করে পুলিশের চোখে ধুলো দিয়ে অনায়াসে নাকা পয়েন্ট দিয়ে নেশা সামগ্রী আনতে সক্ষম হচ্ছে প্রশ্ন চিহ্ন রয়ে যাচ্ছে ।

যেখানে অনায়াসে নেশা সামগ্রী ঢুকে যাচ্ছে সেখানে তো আগ্নেয় অস্ত্র নিয়ে প্রবেশ করা কোন ব্যাপারই না এমনটাই মনে করছে জনগণ। এছাড়া  সাধারণ জনগণকে নাকা পয়েন্ট দিয়ে হয়রানি শিকার হতে হচ্ছে। এরফলে পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে অভিযোগ উঠছে।

রবিবার সকালে তিন লক্ষ টাকার গাঁজা উদ্ধারের ঘটনায় স্বভাবতই প্রশ্ন উঠছে খানে খানে এই নাকা পয়েন্ট কাদের জন্য। এই গাঁজা পুলিশ উদ্ধার করতে পারতো না  যদি দূর্ঘটনার ঘটনা না ঘটতো।

বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকার ব্রিজ চৌমুহনী এলাকায় গাজা বোঝাই অল্ট্রো গাড়ীটি দুর্ঘটনা কবলে পড়ার পর গাজাগুলি উদ্ধার হয় , আনুমানিক ৫৩ কেজি গাঁজা উদ্ধার হয়, জানা যায়, বিলোনিয়া নদীর উত্তর পাড় থেকে টিআর০৩এন০৪৭৮ এই নম্বরের অল্ট্রো গাড়ি দ্রুতগতিতে আসার সময় ব্রীজ চৌমুহনী এলাকায় ইলেকট্রনিক অটো রিস্কার সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে ।

এই সংঘর্ষের পরেই অল্ট্রোর মধ্যে দুটি গাঁজার বস্তা দেখে উপস্থিত জনতার চক্ষু চরক গাছ।  এরপর খবর দেওয়া হয় বিলোনিয়া থানাতে।  পুলিশ গাঁজার বস্তা দুইটি উদ্ধার করে নিয়ে যায় থানাতে। এইদিকে সংঘর্ষের ফলে অটোরিকশাতে থাকা তিনজন যাত্রী আহত হয়। আহতদের নিয়ে আসা হয় বিলোনিয়া হাসপাতালে।

আহতরা বর্তমানে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। সুত্রে জানা যায় উদ্ধার হওয়া গাঁজা রাজনগর থেকে আসে। এই দিকে অল্ট্রো গাড়ির চালককে এলাকার জনগণ আটক করলেও অদৃশ্য শক্তির কারনে ছেড়ে দেওয়া হয়। নাকা পয়েন্টে সাধারণ জনগণ যেখানে হয়রানির শিকার হতে হচ্ছে ।

Releated Posts

নির্ভয়ে ভোটদানের আহ্বান মোহনপুরে, নিরাপত্তায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন

আগরতলা, ১১ এপ্রিল: আসন্ন নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ নিশ্চিত করতে জোরদার প্রস্তুতি নেওয়া হয়েছে মোহনপুর মহকুমার অধীন ১৩…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

রাত পোহালেই এডিসি নির্বাচন, ইভিএম নিয়ে রওনা ভোটকর্মীরা

আগরতলা, ১১ এপ্রিল: রাত পোহালেই ত্রিপুরা ট্রাইবাল এরিয়া অটোনোমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (এডিসি) নির্বাচন। সেই প্রেক্ষিতে শনিবার কিরীট বিক্রম…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

জ্যোতিরাও ফুলের ২০০তম জন্মবার্ষিকী উদযাপন প্রদেশ কংগ্রেস ভবনে

আগরতলা, ১১ এপ্রিল: ভারতবর্ষের প্রখ্যাত সমাজ সংস্কারক জ্যোতিরাও ফুলে-এর ২০০তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ আগরতলার প্রদেশ কংগ্রেস ভবনে তাৎপর্যপূর্ণ…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

ইছবপুরে জমি দখল নিয়ে উত্তেজনা, প্রশ্নের মুখে প্রশাসন

কৈলাসহর, ১১ এপ্রিল: ঊনকোটি জেলার গৌরনগর ব্লকের ইছবপুর গ্রাম পঞ্চায়েতের পাখিরবাদা এলাকায় কৃষিজমি দখলকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা…

ByByTaniya Chakraborty Apr 11, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top