News Flash

  • Home
  • খেলা
  • আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতায় প্রবজ্যোত ভট্টাচার্য, সঙ্গীত দাস সেরা
Image

আন্ত: মেট্রিক্স দাবা প্রতিযোগিতায় প্রবজ্যোত ভট্টাচার্য, সঙ্গীত দাস সেরা

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আন্ত:‌ মেট্রিক্স দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হলো সঙ্গীত দাস (‌১৫৯৬) এবং প্রবজ্যোত ভট্টাচার্য। রবিবার দোল পূর্ণিমা উপলক্ষ্যে কৃষ্ণনগর মেট্রিক্স চেস আকাদেমিতে অনুষ্ঠিত হয় একদিনের আসর। তাতে আকাদেমির আগরতলা, উদয়পুর শাখার ৪০ জন দাবাড়ু অংশ নিয়েছিলেন। ৫ রাউন্ডের আসর হয় দু-‌বিভাগে। বিকেল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা, রাজ্যের বিশিষ্ট চিকিৎসক দেবদুলাল দাস, মেট্রিক্স চেস আকাদেমির পেট্রণ প্রবোধ রঞ্জন দত্ত এবং কোচ কিরীটী দত্ত। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ‌ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গোবিন্দ সাহা বলেন, “ত্রিপুরার দাবার প্রসারে মেট্রিক্স চেস আকাদেমির ভূমিকা অনস্বীকার্য। বিশ্বাস করি ওই আকাদেমি আগামীদিনেও এভাবে কাজ করে যাবে। এবং নতুন নতুন প্রতিভা তুলে ধরবে”। আগামীদিনেও মেট্রিক্সের পাশে থাকার প্রতিশ্রুতি দেন তিনি। ‌পাশাপাশি যে সকল দাবাড়ু এদিন পুরস্কার পায়নি তাদের ভেঙ্গে না পড়ে আগামীদিনের জন্য তৈরী হওয়ার আহ্বান জানান তিনি। ‌ত্রিপুরা বডি বিল্ডার্স এবং ফিটনেস অ্যাসোসিয়েশনের সভাপতি তনয় দাস ব্যাক্তিগত কাজের জন্য পুরস্কার বিতরণী অনুষ্টানে উপস্থিত থাকতে না পারলেও বিজয়ী দাবাড়ুদের অভিনন্দন জানিয়েছেন। আসরে অনূর্ধ্ব-‌৭ বিভাগে ৫ রাউন্ডে পুরো ৫ পয়েন্ট পেয়ে অপরাজিত চ্যাম্পিয়ন প্রবজ্যোত ভট্টাচার্য। ৪ পয়েন্ট পেয়ে ভোকলসে দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে উদয়পুর শাখার রুদরাজ দাস, আগরতলা শাখার অয়নজিৎ নাগ,৩ পয়েন্ট পেয়ে চতুর্থ এবং পঞ্চম স্থান দখল করে তেজশ্বিনী পোদ্দার এবং আদ্বিত মজুমদার। উন্মুক্ত বিভাগে ৫ রাউন্ডে ৪ পয়েন্ট পেয়ে শীর্ষে ছিলেন ৪ জন । পরে ভোকলসে প্রথম ৪ টি স্থান দখল করে যথাক্রমে সঙ্গীত দাস (‌১৫৯৬), অন্তরীপ আচারিয়া (‌১৪৫৩), রুদ্রনীল দেবনাথ (‌১৪১৯) এবং রুদ্র মজুমদার। ৩ পয়েন্ট পেয়ে পঞ্চম স্থান দখল করেন উদয়পুর শাখার সুদীপ্ত রায়। বিজয়ীদের পুরস্কার দেওয়ার পাশাপাশি আসরে অংশ নেওয়া সকল দাবাড়ুদের মেডেল দেওয়া হয়। আসর সুষ্ঠভাবে সম্পন্ন হওয়ায় সকলকে ধন্যবাদ জানিয়েছেন কোচ কিরীটী দত্ত।  ‌‌‌

Releated Posts

ভারতের মানচিত্রে উত্তর-পূর্বাঞ্চল বাদ, গ্লাসগোর রেস্তোরাঁ ঘিরে বিতর্ক; প্রতিবাদে লাভলিনা বরগোহাঁই

গ্লাসগো, ২ আগস্ট (আইএএনএস): ভারতের উত্তর-পূর্বাঞ্চলকে বাদ দিয়ে ভারতের মানচিত্র ছাপানো ন্যাপকিন ব্যবহার করায় স্কটল্যান্ডের গ্লাসগোর একটি ভারতীয়…

ByByNews Desk Aug 2, 2026

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026
Scroll to Top