News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলা শাসকের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত
Image

নির্বাচনকে সামনে রেখে ধলাই জেলা শাসকের উপস্থিতিতে ফ্ল্যাগ মার্চ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি, লংতরাইভ্যালী, ২৩ মার্চ: ২০২৪ লোকসভা নির্বাচনের দিনক্ষন ঘোষনা হতেই নির্বাচনকে অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে তৎপরতা বেড়েছে ত্রিপুরার আরক্ষা প্রশাসনে। রাজ্যের বিভিন্ন জায়গায় আরক্ষা প্রশাসনের উদ্যোগে চলছে ফ্ল্যাগ মার্চ। 
ধলাই জেলার লংতরাইভ্যালী মহকুমায়ও হলো আরক্ষা প্রশাসনের তরফে এই ফ্ল্যাগ মার্চ। এদিন মহকুমার মনু ও ছৈলেংটায়  আসন্ন নির্বাচন শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে প্রশাসন যে বদ্ধপরিকর তার জানান দিতে সুসংগঠিত ফ্ল্যাগ মার্চ প্রদর্শন করলো ত্রিপুরা পুলিশ।

উপস্হিতি ছিলেন ধলাই জেলাশাসক সাঝু ভাহিদ এ, জেলা পুলিশ সুপার  অবিনাশ রাই, মহকুমা শাসক উওম কুমার ভৌমিক সহ অন্যানয় পুলিশ আধিকারিকরা। জেলা শাসক জানিয়েছেন আসন্ন নির্বাচনকে অবাধ ও শান্তিপূর্নভাবে সাঙ্গ করতেই  আরক্ষা প্রশাসনের এই প্রয়াস। তিনি জানান ভোটাররা নির্বিঘ্নে যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে তারজন্য সর্বতোভাবে আরক্ষা প্রশাসনযে প্রস্তুত তার বার্তা দিতেই এই ফ্ল্যাগমার্চের আয়োজন।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top