News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা আসনে দুইদিনের প্রচার অভিযান সারলেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী
Image

পূর্ব ত্রিপুরা আসনে দুইদিনের প্রচার অভিযান সারলেন ইন্ডিয়া ব্লকের প্রার্থী

নিজস্ব প্রতিনিধি, ধর্মনগর, ২৩ মার্চ: গত ২১-২২ মার্চ পানিসাগর মহকুমার বিভিন্ন জনপদে ও বাজার সভায় উপস্থিত ছিলেন পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত লোকসভা কেন্দ্রের ইন্ডিয়া ব্লকের অংশীদার বামফ্রন্ট প্রার্থী রাজেন্দ্র রিয়াং।

এই দুইদিন মহকুমার থুমছড়াই পাড়া, কাসকাও, পিপলাছড়া, বংশুল, বাহাদুর পাড়া, ওয়াইমবুক ছড়া, শান্তিপুর, নীলবসন, বিষ্ণুচরণ পাড়া, মুজফফর নগর সহ পানিসাগর চন্দ্রহালাম পাড়ায় সাধারণ জনগণের সাথে সাক্ষাত করেন।

২১ মার্চ বিকাল চারটায় পানিসাগর মহকুমা সদরে মিছিল সভা করেন। বিকাল ছয়টায় চন্দ্রহালাম পাড়া ডলুবাড়ি বিজয় হালামের বাড়ি উঠোন সভায় উপস্থিত থাকেন।

২২ মার্চ সকাল ১০ টা থেকে খেদাছড়া হয়ে দামছড়া আসার পথে বিভিন্ন জনপদে ভোটারদের সাথে কথাবার্তা বলেন। বিকাল সাড়ে তিনটায় দামছড়া মটর স্ট্যান্ডে পথসভায় মিলিত হোন, তারপর বিকাল সাড়ে চারটায় দামছড়া নরেন্দ্রনগর বাজারে আরও একটি বাজার সভায় আলোচনা রাখেন।

বিকাল ছয়টায় ঐ দিন জলেবাসা বাজারে মিছিল ও পথসভায় বক্তব্য রাখেন। সভাগুলিতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গঙ্গা রাম রিয়াং, ব্রজমোহন  সিংহ , গঙ্গেশ মল্লিক প্রার্থী রাজেন্দ্র রিয়াং এর সাথে সিপিআইএম জেলা সম্পাদক অমিতাভ দত্ত  পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস ও জেলা কমিটির সদস্য শীতল দাস শুভেন্দু দাস সুকেশ নাথ  কৃষিরুং রিয়াং সহ মহকুমা ও অঞ্চল নেতৃত্ব গণ উপস্থিত ছিলেন। দুই দিন ব্যাপী প্রার্থীর এই ঝটিকা সফরে পানিসাগর মহকুমায় দারুণ উৎসাহ ও উদ্দীপনা লক্ষ করা যায়।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top