News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কৈলাসহরে প্রচার
Image

পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের প্রার্থীর সমর্থনে কৈলাসহরে প্রচার

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ২৩ মার্চ: লোকসভা নির্বাচনের ভোট প্রচার বেশ জমে উঠেছে। পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে কংগ্রেস ও বাম সমর্থিত প্রার্থীর সমর্থনে প্রচারে সামিল হয়েছেন নেতাকর্মী সমর্থকরা।

আসন্ন লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনের ইন্ডিয়া জোটের সিপিআইএম দলের মনোনীত প্রার্থী রাজেন্দ্র রিয়াংকে বিপুল ভোটে জয়ী করার লক্ষ্যে সিপিআইএম ও কংগ্রেস দলের যৌথ উদ্যোগে শনিবার দুপুরবেলা কৈলাসহর রাজপথ কাঁপিয়ে একটি সুবিশাল মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

এদিনের এই কর্মসূচিতে রেকর্ড সংখ্যক সিপিআইএম ও কংগ্রেস দলের নেতৃত্বদের উপস্থিতি লক্ষ্য করা যায়। প্রথমে সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির অফিস কার্যালয়ের সামনে থেকে উক্ত মিছিলটি বের হয়ে,  কৈলাসহরের বিভিন্ন পথ পরিক্রমা করে কৈলাসহর পুরপরিষদের সামনে এসে একটি পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখতে গিয়ে সিপিআইএম ও কংগ্রেস দলের নেতৃত্বরা ইন্ডিয়া জোটের পূর্ব ত্রিপুরা আসনের সিপিআইএম দলের মনোনীত প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার জন্য আহ্বান করেন জনসাধারণের কাছে। পাশাপাশি বিজেপি সরকারের কাজকর্ম নিয়ে বিভিন্ন ধরনের অভিযোগ তুলেন নেতৃত্বরা।

এদিনের এই কর্মসূচিতে কংগ্রেস দলের পক্ষ থেকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য তথা জেলা কংগ্রেস কমিটির সভাপতি মোঃ বদরুর জ্জামান,। সিপিআইএম জেলা কমিটির সম্পাদক কৃষ্ণেন্দু চৌধুরী।, সিপিআইএম কৈলাসহর মহকুমা কমিটির সম্পাদক বিশ্বরূপ গোস্বামী । সিপিআইএম ও কংগ্রেস দলের বিভিন্ন নেতাকর্মীরা এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

Releated Posts

এডিসি ভিলেজ কমিটি নির্বাচনে ইলেকশন ডিউটি ভোটের দিনক্ষণ আংশিক পরিবর্তন

আগরতলা, ২০ সেপ্টেম্বর: আসন্ন এডিসি ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে ইলেকশন ডিউটিতে থাকা ভোটারদের ভোটগ্রহণের দিনক্ষণে আংশিক পরিবর্তন…

ByByReshmi Debnath Sep 20, 2026

ভোটার তালিকা ৭৮ থেকে ৬৭, বাদ ১১ আইনজীবীর নাম: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের নির্বাচন ঘিরে প্রশ্ন

কৈলাসহর, ২০ সেপ্টেম্বর: ঊনকোটি জেলা বার অ্যাসোসিয়েশনের আসন্ন নির্বাচনকে ঘিরে ভোটার তালিকা, নির্বাচনী প্রক্রিয়া এবং কয়েকজন আইনজীবীর নাম…

ByByReshmi Debnath Sep 20, 2026

ইউপিআই -তে নতুন এমডিআর নিয়ে কেন্দ্রের সমালোচনায় প্রদেশ কংগ্রেস, মূল্যবৃদ্ধি ও জনদুর্ভোগ নিয়েও সরব

আগরতলা, ২০ সেপ্টেম্বর: ইউপিআই লেনদেনে নতুন মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা এমডিআর চালুর সিদ্ধান্ত, নোটবন্দি, জিএসটি, মূল্যবৃদ্ধি এবং ত্রিপুরায়…

ByByReshmi Debnath Sep 20, 2026

পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত সহচালক, চালকের বিরুদ্ধে থানায় মামলা

আগরতলা, ২০ সেপ্টেম্বর: পাথর বোঝাই লরির চাকায় হাত থেঁতলে গুরুতর আহত হয়েছেন এক সহচালক। ঘটনাটি ঘটেছে ফটিকরায় থানার…

ByByReshmi Debnath Sep 20, 2026
Scroll to Top