News Flash

Image

গুয়াহাটির হতিগাঁওয়ে উদ্ধার এক যুবকের মৃতদেহ

গুয়াহাটি, ২৩ মাৰ্চ (হি.স.) : গুয়াহাটি মহানগরে ফের উদ্ধার হয়েছে এক যুবকের মৃতদেহ। আজ শনিবার সকালে হাতিগাঁও থানা এলাকার শংকর পথের একটি বাড়ি থেকে উদ্ধার হয়েছে লখিমপুর জেলার ঘিলামরার বাসিন্দা প্ৰদীপ দাস নামের যুবকের মৃতদেহ।

জানা গেছে, বন্ধু সঙ্গে শংকর পথের ৪০ নম্বর বাড়ির একটি ভাড়াঘরের আবাসিক ছিলেন প্ৰদীপ দাস। ইতিমধ্যে ঘটনাস্থলে হাতিগাঁও থানা থেকে পুলিশ গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে গৌহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি প্রদীপের মৃত্যু সম্পর্কিত বিষয়ে তদন্ত শুরু করেছে হাতিগাঁও থানার পুলিশ।

মৃত প্রদীপ দাসের দাদা জানান, ‘সম্প্রতি ক্যাফে ৯০-এ যোগদান করেছিলেন ভাই। মাত্র কুড়িদিন হয়েছে, এই বাড়িতে তার এক বন্ধুর সঙ্গে ছিলেন প্রদীপ। গতকাল সে আমাকে ডেকেছিল। আমি এসে তার সঙ্গে দেখা করেছি। বলেছিল, সে ভালোই আছে। যা-ই হোক, আজ সকাল প্রায় সাড়ে ছয়টার দিকে তার রুমমেট আমাকে ফোন করে জানায় যে আমার ভাইয়ের শ্বাস বন্ধ হয়ে গেছে। আমাকে দ্রুত আসার জন্য অনুরোধ করেছিল বন্ধুটি।’

তিনি বলেন, ‘পুলিশ এবং ম্যাজিস্ট্রেট এসেছিলেন। তবে এখন পর্যন্ত তার মৃত্যুর কারণ নির্ধারণ করা যায়নি। বিষপান না-অন্য কোনও কারণে তার মৃত্যু হয়েছে, তা নিশ্চিত করতে আমাদের ময়না তদন্তের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।’

Releated Posts

কর্মসংস্থান ও পর্যটন বাড়াতে লাইভ এন্টারটেইনমেন্ট ইকোনমি ফ্রেমওয়ার্ক তৈরি করছে নাগাল্যান্ড

কোহিমা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অর্থনৈতিক প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পর্যটন প্রসারে লাইভ এন্টারটেইনমেন্ট ক্ষেত্রকে সম্ভাবনাময় শিল্প হিসেবে গড়ে…

ByByNews Desk Sep 16, 2026

কংগ্রেসের জয়ের আতঙ্কেই বিজেপি-এআইইউডিএফের গোপন সমঝোতা: গৌরব গগৈ

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস) : আসামের নগাঁও লোকসভা উপনির্বাচনে কংগ্রেস জয়ী হবে বলে আত্মবিশ্বাস প্রকাশ করলেন প্রদেশ কংগ্রেস…

ByBySandeep Biswas Sep 15, 2026

প্রত্যন্ত এলাকায় স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতে মেঘালয়ে তিনটি মোবাইল মেডিক্যাল ইউনিট চালু

শিলং, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): মেঘালয়ের প্রত্যন্ত এলাকার মানুষের কাছে প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও রোগ প্রতিরোধমূলক চিকিৎসা আরও সহজে…

ByByNews Desk Sep 15, 2026

স্মার্ট হচ্ছে এএসটিসি বাস: রিয়েল-টাইম ট্র্যাকিং ও এসওএস ব্যবস্থায় বাড়বে যাত্রী নিরাপত্তা

গুয়াহাটি, ১৫ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের গণপরিবহণ ব্যবস্থায় বড়সড় প্রযুক্তিগত পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার। যাত্রী নিরাপত্তা, পরিষেবার দক্ষতা…

ByByNews Desk Sep 15, 2026
Scroll to Top