News Flash

  • Home
  • খেলা
  • জুনেই শুরু কলকাতা ফুটবল লিগ
Image

জুনেই শুরু কলকাতা ফুটবল লিগ

কলকাতা, ২২ মার্চ (হি.স.) : আগামী জুন মাসের মাঝামাঝি থেকে শুরু হতে চলেছে কলকাতা ফুটবল লিগ। জুনের ২৫ তারিখ থেকে শুরু হয়ে যেতে পারে প্রিমিয়ার ডিভিশনের ম্যাচগুলি। তবে এই লিগ মরশুমে চালু হতে পারে বেশ কিছু নতুন নিয়ম। যেখানে এবারের লিগে অন্য রাজ্য ও স্থানীয় খেলোয়াড়দের খেলানোর ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সেক্ষেত্রে এই ফুটবল লিগে অন্তত ৭ জন ভূমিপুত্র খেলানোর কথা বলা হয়েছে। এছাড়াও অন্যান্য রাজ্যগুলি থেকে নেওয়া যেতে পারে মোট ৪ জন ফুটবলারকে। আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত ক্লাবগুলির সঙ্গে আলোচনা করে জারি হতে পারে ফেডারেশনের এই নয়া সিদ্ধান্ত।

উল্লেখ্য, গত মরশুম থেকেই বিদেশি ফুটবলার খেলানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করেছিল বঙ্গীয় ফুটবল ফেডারেশন। এবারও এনিয়ে আলোচনা হবে।

Releated Posts

ইউরোপিয়ান বক্সিং গ্রাঁ প্রি-তে ভারতের দাপট, ৮টি সোনা-সহ মোট ১২টি পদক জয়

নয়াদিল্লি, ২১ জুন (আইএএনএস): চেক প্রজাতন্ত্রে অনুষ্ঠিত ৫৬তম গ্রাঁ প্রি উস্তি নাদ লাবেম (ইউরোপিয়ান বক্সিং গোল্ড টুর্নামেন্ট)-এ দুর্দান্ত…

ByByNews Desk Jun 21, 2026

সুইডেনকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে শীর্ষে নেদারল্যান্ডস, দলের প্রত্যাবর্তনের প্রশংসায় ভ্যান ডাইক

হিউস্টন, ২১ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এ সুইডেনকে ৫-১ গোলে বিধ্বস্ত করার পর দলের দুর্দান্ত প্রত্যাবর্তনের প্রশংসা করেছেন…

ByByNews Desk Jun 21, 2026

ফর্মুলা ওয়ান ফিরিয়ে আনতে টাস্ক ফোর্স গঠন করবে কেন্দ্র, আসছে মোটরস্পোর্টস নীতি: মনসুখ মাণ্ডব্য

নয়াদিল্লি, ২০ জুন (আইএএনএস): ভারতে ফর্মুলা ওয়ানের প্রত্যাবর্তন এবং মোটরস্পোর্টসের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে বড় পদক্ষেপ নিল কেন্দ্রীয় যুবকল্যাণ…

ByByNews Desk Jun 20, 2026

ফিফা বিশ্বকাপ: স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের শেষ গ্রুপ ম্যাচে খেলতে প্রস্তুত নেইমার, জানালেন আনচেলত্তি

ফিলাডেলফিয়া, ২০ জুন (আইএএনএস): ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ সি-তে স্কটল্যান্ডের বিরুদ্ধে ব্রাজিলের গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় সুখবর পেল…

ByByNews Desk Jun 20, 2026
Scroll to Top