News Flash

  • Home
  • দেশ
  • কেজরিওয়াল দুর্নীতিবাজদের নেতা : সম্বিত পাত্র
Image

কেজরিওয়াল দুর্নীতিবাজদের নেতা : সম্বিত পাত্র

নয়াদিল্লি, ২২ মার্চ (হি.স.) : কেজরিওয়াল দুর্নীতিবাজদের নেতা, শুক্রবার সাংবাদিকদের উদ্দেশ্যে বিজেপির মুখপাত্র সম্বিত পাত্র এই মন্তব্য করেন। তিনি এদিন আরও বলেছেন, যারাই এএপি দলের পক্ষে কথা বলছেন, সেটা কংগ্রেস নেতা রাহুল গান্ধী বা লালু প্রসাদ যাদবই হোন, সবাই জামিনে মুক্তি পেয়েছেন। সব চোরই ভাই ভাই। দুর্নীতিতে জড়িত আম আদমি পার্টির অনেক নেতা এখন জেলে।

সম্বিত পাত্র আরও বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল যদি দুর্নীতি করে থাকেন, তাহলে দেশের আইনেই তাঁর শাস্তি হবে। যে আইন দেশের সাধারণ মানুষের জন্য, সেই একই আইন মুখ্যমন্ত্রীর জন্যও প্রযোজ্য। দিল্লির মন্ত্রী অতীশির মন্তব্যের জবাবে পাত্র বলেন, কেউ আইন ও আদালতের ঊর্ধ্বে নয়। আদালতের প্রতি আস্থা থাকতে হবে। তিনি বারবার আদালতে গেলেও কোনও লাভ হবে না। সম্বিত এদিন আরও বলেছেন, কেজরিওয়ালের মন্ত্রী মনীশ সিসোদিয়া এবং সঞ্জয় সিং বর্তমানে মদ কেলেঙ্কারিতে জেলে রয়েছেন। ইডি এবং সিবিআই-এর তদন্তে যে তথ্য পাওয়া গেছে, তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে।

Releated Posts

‘হর ঘর তিরঙ্গা’কে আবারও জনআন্দোলনে পরিণত করার আহ্বান প্রধানমন্ত্রীর, স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণের বার্তা

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): স্বাধীনতা দিবসকে সামনে রেখে দেশবাসীর প্রতি ‘হর ঘর তিরঙ্গা’ অভিযানে উৎসাহের সঙ্গে অংশ নেওয়ার…

ByByNews Desk Jul 26, 2026

বিহার থেকে অপহৃত দুই নাবালিকাকে উদ্ধার দিল্লি পুলিশের, আন্তঃরাজ্য অভিযানে সাফল্য

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): দীর্ঘ আন্তঃরাজ্য তল্লাশি অভিযান, প্রযুক্তিনির্ভর নজরদারি এবং গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিহার থেকে অপহৃত দুই…

ByByNews Desk Jul 26, 2026

কার্গিল বিজয় দিবসে শহিদ সেনাদের প্রতি শ্রদ্ধা রাহুল-খাড়্গের, বীরত্ব ও আত্মত্যাগকে কুর্নিশ

নয়াদিল্লি, ২৬ জুলাই (আইএএনএস): ২৭তম কার্গিল বিজয় দিবস উপলক্ষে ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধে দেশের জন্য আত্মোৎসর্গকারী বীর সেনানীদের…

ByByNews Desk Jul 26, 2026

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top