News Flash

Image

হাইলাকান্দি চা বাগান এলাকায় ভোটার সচেতনতা সভা শুরু

হাইলাকান্দি (অসম) ২১ মার্চ (হি.স.) : হাইলাকান্দি জেলায় বিগত নির্বাচনে ভোটের হার কম হওয়া এলাকা গুলোতে আসন্ন লোকসভা নির্বাচনে ভোটের হার বৃদ্ধির জন্য জোর ভোটার সচেতনতা অভিযান শুরু করেছে জেলা প্রশাসন । মূলত ভোটের তারিখ ঘোষণা হওয়ার পর এবার জনগনের মধ্যে ভোটদানের আগ্রহ বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলা নির্বাচনী প্রচার বিভাগ তৎপরতা শুরু করেছে। আগামী ২৬ এপ্রিলে করিমগঞ্জ লোকসভা সমষ্টির অন্তর্গত হাইলাকান্দি জেলাতে ও দ্বীতিয় দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। আর এই নির্বাচন পর্বকে দেশের গর্ব হিসেবে আখ্যায়িত করেছে ভারতীয় নির্বাচন কমিশন। আর এনিয়ে জন সচেতনতা বৃদ্ধি করতে হাইলাকান্দি জেলায় তৎপরতা চালিয়ে যাচ্ছে সরকারি প্রচার বিভাগ।

বৃহস্পতিবার বুধবার জেলার হাইলাকান্দি উন্নয়ন খণ্ড এলাকার চা বাগানের রাতাকান্দী এলাকায় বসবাসকারী জনগণের সাথে সরাসরি কথা বলতে প্রচার বিভাগ মাঠে নামে। এদিন এসভিইইপি সেলের পক্ষ থেকে অতিরিক্ত আয়ুক্ত পূজা দাওলাগপুর নেতৃত্বে এক প্রতিনিধি দল সিরিসপুর এলাকা সহ এলাকায় উপস্থিত হয়ে ভোটারদের সাথে নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন এবং আগামী ২৬ এপ্রিল সবাইকে নিজেদের গনতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে সবার প্রতি অনুরোধ জানান।বিশেষ করে নতুন ভোটার,মহিলা ভোটার ও প্রবীণ ভোটারদের ভোটদানের আহ্বান জানানো হয় ।

Releated Posts

শিলংয়ে হিংসার জেরে অসম থেকে মেঘালয়ে জ্বালানি সরবরাহ বন্ধ, নিরাপত্তা নিয়ে উদ্বেগ

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): শিলংয়ে সাম্প্রতিক হিংসাত্মক ঘটনার পর অসম ও মেঘালয়ের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে। নিরাপত্তাজনিত উদ্বেগের…

ByByNews Desk Aug 22, 2026

১৯০৪-০৫ সালের ভূমি নথি কামাখ্যার চিরন্তন ঐতিহ্যের সাক্ষ্য: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২২ আগস্ট (আইএএনএস): ১৯০৪-০৫ সালের একটি ঐতিহাসিক ভূমি নথিকে মা কামাখ্যার চিরন্তন আধ্যাত্মিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ…

ByByNews Desk Aug 22, 2026

‘এক দাদা আমাকে চাইনিজ বলেছিলেন’: ভাইরাল ‘আমি ভারতীয়’ ভিডিওর নেপথ্যের কথা জানাল অরুণাচলের খুদে

ইটানগর, ২২ আগস্ট (আইএএনএস): ‘চাইনিজ’ বলে সম্বোধন করায় প্রতিবাদ জানিয়ে ‘আমি ভারতীয়’ বলে নিজের পরিচয় তুলে ধরা অরুণাচল…

ByByNews Desk Aug 22, 2026

তিন বছরেরও বেশি সময় পর মণিপুর-অসম-নাগাল্যান্ড বাস পরিষেবা ফের চালু

ইম্ফল, ২১ আগস্ট (আইএএনএস): তিন বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর শুক্রবার ফের চালু হল মণিপুর, অসম ও…

ByByTaniya Chakraborty Aug 21, 2026
Scroll to Top