ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। দুটি সেমিফাইনাল ম্যাচ-ই হবে এমবিবি স্টেডিয়ামে। সকাল পৌনে নটায় প্রথম সেমিফাইনাল ম্যাচে গ্রুপ-এ চ্যাম্পিয়ন জুটমিল কোচিং সেন্টার খেলবে, গ্রুপ বি রানার্স ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দলের বিরুদ্ধে। বেলা একটায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গ্রুপ বি চ্যাম্পিয়ন এ ডি নগর প্লে সেন্টার, গ্রুপ এ রানার্স ব্লাড মাউথ কোচিং সেন্টারের বিরুদ্ধে। বিজয়ী দুই দল ২৪ মার্চ এমবিবি স্টেডিয়ামে বেলা ১১ টায় ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে। বলা বাহুল্য, গ্রুপ-এ থেকে জুটমিল কোচিং সেন্টার ক্রমান্বয়ে পাঁচ ম্যাচে লাল বাহাদুর ব্যায়ামাগারকে ৬ উইকেটে, ব্লাড মাউথকে ১২ রানে, মৌচাককে ১৪৬ রানে, তরুণ সংঘ কে ৩০ রানে এবং চাম্পামুড়া কোচিং সেন্টারকে ১২০ রানে পরাজিত করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলছে। এদিকে গ্রুপ বি থেকে এডি নগর প্লে সেন্টার পরপর পাঁচ ম্যাচে যথাক্রমে এগিয়ে চলো কোচিং সেন্টারকে ছয় উইকেটে, ক্রিকেট অনুরাগীকে ১০ উইকেটে, ভগিনী নিবেদিতা মহিলা সমিতিকে ৮ উইকেটে, নিউ প্লে সেন্টারকে নয় উইকেটে এবং বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কোচিং সেন্টারকে ১০ উইকেটে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে।

মহিলা টি-২০ ক্রিকেটে দুটি সেমিফাইনালে আজ জুটমিল-ভগিনী, এডি নগর-ব্লাডমাউথ
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















