News Flash

  • Home
  • খেলা
  • মহিলা টি-২০ ক্রিকেটে দুটি সেমিফাইনালে আজ জুটমিল-ভগিনী, এডি নগর-ব্লাডমাউথ
Image

মহিলা টি-২০ ক্রিকেটে দুটি সেমিফাইনালে আজ জুটমিল-ভগিনী, এডি নগর-ব্লাডমাউথ

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা।। আগামীকাল দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে। ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন আয়োজিত সিনিয়র মহিলাদের আমন্ত্রণ মূলক টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের। দুটি সেমিফাইনাল ম্যাচ-ই হবে এমবিবি স্টেডিয়ামে। সকাল পৌনে নটায় প্রথম সেমিফাইনাল ম্যাচে গ্রুপ-এ চ্যাম্পিয়ন জুটমিল কোচিং সেন্টার খেলবে, গ্রুপ বি রানার্স ভগিনী নিবেদিতা মহিলা সমিতি ক্রিকেট দলের বিরুদ্ধে। বেলা একটায় দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে গ্রুপ বি চ্যাম্পিয়ন এ ডি নগর প্লে সেন্টার, গ্রুপ এ রানার্স ব্লাড মাউথ কোচিং সেন্টারের বিরুদ্ধে। বিজয়ী দুই দল ২৪ মার্চ এমবিবি স্টেডিয়ামে বেলা ১১ টায় ফাইনাল ম্যাচে পরস্পরের মুখোমুখি হবে।  বলা বাহুল্য, গ্রুপ-এ থেকে জুটমিল কোচিং সেন্টার ক্রমান্বয়ে পাঁচ ম্যাচে লাল বাহাদুর ব্যায়ামাগারকে ৬ উইকেটে, ব্লাড মাউথকে ১২ রানে, মৌচাককে ১৪৬ রানে, তরুণ সংঘ কে ৩০ রানে এবং চাম্পামুড়া কোচিং সেন্টারকে ১২০ রানে পরাজিত করে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে খেলছে। এদিকে গ্রুপ বি থেকে এডি নগর প্লে সেন্টার পরপর পাঁচ ম্যাচে যথাক্রমে এগিয়ে চলো কোচিং সেন্টারকে ছয় উইকেটে, ক্রিকেট অনুরাগীকে ১০ উইকেটে, ভগিনী নিবেদিতা মহিলা সমিতিকে ৮ উইকেটে, নিউ প্লে সেন্টারকে নয় উইকেটে এবং বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয় কোচিং সেন্টারকে ১০ উইকেটে হারিয়ে অপরাজিত গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে প্রবেশ করেছে।

Releated Posts

ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ম্যানসি লাথারের রুপো, তানভি ও কোমলের ব্রোঞ্জ

স্লোভাকিয়া, ২২ আগস্ট (আইএএনএস): স্লোভাকিয়ায় আয়োজিত ইউ২০ বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ভারতীয় মহিলা কুস্তিগিররা আরও তিনটি পদক জিতলেন। শনিবারের…

ByByNews Desk Aug 22, 2026

ডায়মন্ড লিগে মরসুমসেরা ৮৮.০৫ মিটার ছুড়েও দ্বিতীয় নীরজ চোপড়া

লুসান, ২২ আগস্ট (আইএএনএস): ২০২৬ মরসুমের সেরা থ্রো করেও শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগের কাছে হার মানলেন ভারতের তারকা জ্যাভেলিন…

ByByNews Desk Aug 22, 2026

প্রতিটি চ্যাম্পিয়নের পেছনে থাকে বিশ্বাসের একটি ব্যবস্থা’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২১ আগস্ট (আইএএনএস): ক্রীড়া পরিকাঠামো শক্তিশালী করা এবং প্রতিভাবান তরুণ ক্রীড়াবিদদের জন্য আরও বেশি সুযোগ তৈরিতে অসম…

ByByTaniya Chakraborty Aug 21, 2026

টেস্ট ক্রিকেটে ১০০ ছক্কা, প্রথম ভারতীয় হিসেবে ইতিহাস গড়লেন ঋষভ পন্থ

গালে, ১৮ আগস্ট (আইএএনএস): টেস্ট ক্রিকেটে ১০০টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়লেন ভারতের তারকা উইকেটকিপার-ব্যাটার ঋষভ পন্থ। মঙ্গলবার গালে…

ByByNews Desk Aug 18, 2026
Scroll to Top