News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্থানীয়দের হাতে আটককৃত গবাদি পশু বোঝাই গাড়ি অদৃশ্য কারণে ছেড়ে দিল পুলিশ, ঘটনায় ক্ষোভ
Image

স্থানীয়দের হাতে আটককৃত গবাদি পশু বোঝাই গাড়ি অদৃশ্য কারণে ছেড়ে দিল পুলিশ, ঘটনায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২১ মার্চ: বৃহস্পতিবার ভোররাতে উদয়পুর দুইটি ভিন্ন জায়গা তিনটি বুলেরু গাড়ি জনগণ আটক করে মোট ১৫টি গরু উদ্ধার করেছে। স্থানীয়দের অভিযোগ গরুগুলি চুরি করে আনা হয়েছে। বাগমা মহাদেব মন্দির সংলগ্ন এলাকা থেকে একটি গরু বোঝাই মালবাহী বুলেরু গাড়ি ধাওয়া করে ১০/১৫জন যুবক। বাগমা ফাঁড়ি থানার সামনে নাকা চেক পয়েন্টে গাড়িটি দাঁড় করানো হলে গাড়িটিতে ভাঙচুর চালায় এবং গাড়ি চালক রাজীব হুসেনকে মারধর করে।

যদিও নাকা পয়েন্টে থাকা পুলিশ চালককে উদ্ধার করে নেয়। চালক রাজীব হুসেনকে আটক করে আর.কে.পুর থানায় নিয়ে যায় এবং গরু সহ বুলেরু গাড়িটি বাগমা ফাঁড়ি হেপাজতে রাখে।

অন্যদিকে একই সময়ে জামজুড়ি এলাকায় দুইটি বুলেরু গাড়িতে মোট দশটি গরু আটক করেছে স্থানীয় জনগণ। উত্তেজনা সৃষ্টি হওয়ার খবর পেয়ে সঙ্গে সঙ্গে কাঁকড়াবন থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে গাড়ি সহ গরুগুলি নিয়ে যায় কাঁকড়াবন থানায়।

তবে বৃহস্পতিবার দুপুর বারোটা বাজতেই খেলা যেন পাল্টে গেল। মানুষের আস্থা, ভালবাসা সবকিছু বিসর্জন দিয়ে কোন এক অজ্ঞাত কারণে কাঁকড়াবন থানা গাড়ি সহ গরুগুলিকে থানা থেকে  দালাল চক্রের হাতে তুলে দেয়।

সাংবাদিকরা সে বিষয়ে বারবার ওসি রাজু ভৌমিকের কাছে জানতে চাইলে সে বিষয়ে কিছুই বলতে নারাজ।  এইদিকে সাধারণ জনগণ গরু এবং গাড়িগুলিকে ছেড়ে দেওয়ায় ওসি রাজু ভৌমিক ও গোটা পুলিশ প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে।

Releated Posts

নিজেদের অপকর্ম থেকে নজর ঘোরাতেই তিন বছর আগের বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি : জিতেন্দ্র 

আগরতলা, ১ আগস্ট: নিজেদের অপকর্ম থেকে জনগণের নজর ঘোরাতেই ৩৭ মাস আগের একটি বক্তব্যকে ইস্যু করেছে বিজেপি। আজ…

ByByNews Desk Aug 1, 2026

বিলোনিয়ায় পিআর বাড়ি পুলিশের অভিযানে বাংলাদেশি নাগরিকসহ ভারতীয় টাউট আটক

বিলোনিয়া, ১ আগস্ট: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিলোনিয়ার পিআর বাড়ি থানার পুলিশ অভিযান চালিয়ে বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি…

ByByNews Desk Aug 1, 2026

কেন্দ্রীয় কর ও শুল্কের আয় বণ্টনে ত্রিপুরার জন্য ৬৯৯ কোটি টাকা, প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১ আগস্ট: কেন্দ্রীয় কর ও শুল্ক থেকে প্রাপ্ত মোট আয়ের রাজ্যভিত্তিক বণ্টনের অংশ হিসেবে ত্রিপুরার জন্য ৬৯৯…

ByByNews Desk Aug 1, 2026

আনন্দনগরে বিদ্যুতের খুঁটিতে বেপরোয়া গাড়ির ধাক্কা, তদন্তের দাবি এলাকাবাসীর

আগরতলা, ১ আগস্ট: শ্রীনগর থানাধীন আনন্দনগর ১০ নম্বর পাড়া এলাকায় শনিবার একটি বেপরোয়া গাড়ির ধাক্কায় বিদ্যুতের খুঁটি ক্ষতিগ্রস্ত…

ByByNews Desk Aug 1, 2026
Scroll to Top