News Flash

  • Home
  • দেশ
  • পিলিভীত: ট্রাকের সঙ্গে শ্রমিক ভর্তি বাসের সংঘর্ষে মৃত এক, আহত ১৩ জন
Image

পিলিভীত: ট্রাকের সঙ্গে শ্রমিক ভর্তি বাসের সংঘর্ষে মৃত এক, আহত ১৩ জন

পিলিভীত, ২১ মার্চ (হি.স.) : উত্তর প্রদেশের পুরানপুর থানা এলাকায় দেরাদুন থেকে লখিমপুরগামী একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। বৃহস্পতিবার সকালে এই ভয়াবহ দুর্ঘটনায় বাসে থাকা এক শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ১৩ জন আহত হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করার ব্যবস্থা নেয়।

তথ্য অনুযায়ী, লখিমপুর খেরি জেলায় বসবাসকারী কয়েকজন শ্রমিক কয়েক মাস আগে কাজের জন্য উত্তরাখণ্ডের দেরাদুনে গিয়েছিলেন। হোলির উৎসবের জন্য ৭০ জন শ্রমিক বাসে করে লখিমপুরের নিঘাসন পালিয়ায় ফিরছিলেন। বৃহস্পতিবার ভোর ৪টা নাগাদ বাসটি জাতীয় সড়ক ৭৩০ পিলিভীতের পুরানপুরের সোনু ধাবা দিয়ে যাওয়ার সময় সামনের একটি ট্রাকের সঙ্গে বাসটির সংঘর্ষ হয়। এই দুর্ঘটনায় বাসে থাকা সুশীলের (১৮) মৃত্যু হয়। এসময় বাসের ১৩ যাত্রী আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কোতোয়ালি পুরানপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের বাস থেকে নামিয়ে হাসপাতালে পাঠায়। পুলিশ জানিয়েছে, বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষে সুশীলের মৃত্যু হয়েছে। তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। আহত ১৩ জন শ্রমিককে পুরানপুর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর সবাইকে পিলিভীতে রেফার করেন চিকিৎসক।

Releated Posts

‘অভিলেখ পাতাল’ পোর্টালে ২০ কোটির বেশি ঐতিহাসিক নথি অনলাইনে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দেশের ইতিহাসকে সাধারণ মানুষের কাছে সহজলভ্য করতে বড় পদক্ষেপ—ন্যাশনাল আর্কাইভস অফ ইন্ডিয়ার ‘অভিলেখ পাতাল’…

ByByNews Desk Apr 26, 2026

বঙ্গে কংগ্রেস কর্মী খুনে তৃণমূলের বিরুদ্ধে ‘সন্ত্রাসের রাজত্ব’-এর অভিযোগ রাহুলের

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের আসানসোলে কংগ্রেস কর্মী দেবদীপ চট্টোপাধ্যায়ের হত্যাকে কেন্দ্র করে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ…

ByByNews Desk Apr 26, 2026

জনগণনার দায়িত্ব সবার, শুধু সরকারের নয়: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): জনগণনা শুধুমাত্র সরকারের কাজ নয়, বরং প্রত্যেক নাগরিকের দায়িত্ব—এ কথা উল্লেখ করে দেশবাসীকে ২০২৭…

ByByNews Desk Apr 26, 2026

কপিল সাঙওয়ান গ্যাংয়ের অস্ত্র সরবরাহকারী গ্রেপ্তার, আগ্নেয়াস্ত্র উদ্ধার

নয়াদিল্লি, ২৬ এপ্রিল (আইএএনএস): দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চের অ্যান্টি-গ্যাংস্টার স্কোয়াড (এজিএস) কপিল সাঙওয়ান ওরফে নান্দু গ্যাংয়ের সঙ্গে যুক্ত…

ByByNews Desk Apr 26, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top