News Flash

  • Home
  • দেশ
  • অশান্তির জেরে স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর
Image

অশান্তির জেরে স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা স্বামীর

মুর্শিদাবাদ, ২১ মার্চ (হি.স.) : মদ খাওয়া নিয়ে অশান্তির জেরে স্ত্রীকে খুনের পর আত্মহত্যার চেষ্টা করল স্বামী। ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা মুর্শিদাবাদের ভরতপুর এলাকায়। তদন্ত শুরু করেছে পুলিশ।

জানা গিয়েছে, মৃতার নাম সপ্তমী ঘোষ। তাঁর বয়স ২৫ বছর। স্বামী উৎপল ঘোষ। পেশায় পরিযায়ী শ্রমিক। কর্মসূত্রে থাকতেন কেরলে। যখনই বাড়ি ফিরতেই মদ খাওয়া নিয়ে স্বামীর সঙ্গে তাঁর অশান্তি লেগেই থাকত। সপ্তাহখানেক আগে কেরল থেকে বাড়ি ফেরেন উৎপল। এর পর থেকেই স্ত্রীর সঙ্গে অশান্তি চলছিল তাঁর। কারণ হিসেবে জানা গিয়েছে অতিরিক্ত মদ্যপান।

সূ্ত্রের খবর, বুধবার রাতে সপ্তমী ও উৎপলের অশান্তি চরমে ওঠে। কথাকাটাকাটি থেকে হাতাহাতির পর্যায়ে চলে যায় দুজনই। এর পরই উৎপল হাঁসুয়া নিয়ে স্ত্রীর উপর চড়াও হয় বলে অভিযোগ। এলোপাথাড়ি কোপাতে থাকে তাঁকে।

রক্তাক্ত অবস্থায় মেঝেয় লুটিয়ে পড়েন তরুণী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। এর পরই আত্মহত্যার চেষ্টা করেন উৎপল। রাতেই তাঁকে উদ্ধার করে কান্দির হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মুর্শিদাবাদ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। সেখানেই চিকিৎসা চলছে তাঁর। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বাংলায় ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টি, ভোটের পর দ্রুত সিএএ বাস্তবায়নের আশ্বাস মোদির

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে নেমে ‘দিদি-বোনদের’ জন্য ১০ দফা গ্যারান্টির ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: বুথের বাইরে উত্তেজনা, ‘মুর্শিদাবাদে তৃণমূলকে শূন্য করব’—হুমায়ুন কবীর

নয়াদিল্লি, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফায় ভোটগ্রহণ চলাকালীন মুর্শিদাবাদের নওদা বিধানসভা কেন্দ্রে একটি ভোটকেন্দ্রের বাইরে…

ByByNews Desk Apr 23, 2026

বেঙ্গল ভোট: মুর্শিদাবাদের দুই ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

কলকাতা, ২৩ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোট চলাকালীন মুর্শিদাবাদ জেলার দুটি ঘটনাকে কেন্দ্র করে রিপোর্ট…

ByByNews Desk Apr 23, 2026

আই-প্যাক তল্লাশি বিতর্কে সুপ্রিম কোর্টের মন্তব্য, ‘গণতন্ত্র বিপন্ন হতে পারে’

নয়াদিল্লি, ২২ এপ্রিল (আইএএনএস): আই-প্যাক অফিসে তল্লাশি ঘিরে বিতর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা নিয়ে তীব্র মন্তব্য করল সুপ্রিম…

ByByNews Desk Apr 22, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top