News Flash

  • Home
  • প্রধান খবর
  • সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাক্সেসিবিলিটি হেল্প ডেস্কের উদ্বোধন, মিডিয়া এনক্লোজারেরও সূচনা
Image

সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাক্সেসিবিলিটি হেল্প ডেস্কের উদ্বোধন, মিডিয়া এনক্লোজারেরও সূচনা

নয়াদিল্লি, ২১ মার্চ (হি.স.): সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে অ্যাক্সেসিবিলিটি হেল্প ডেস্কের উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়। পাশাপাশি সুপ্রিম কোর্ট প্রাঙ্গণেই মিডিয়া এনক্লোজারেরও সূচনা করেছেন প্রধান বিচারপতি চন্দ্রচূড়। অ্যাক্সেসিবিলিটি হেল্প ডেস্কের উদ্বোধন করার পর প্রধান বিচারপতি বলেছেন, “আমরা অ্যাক্সেসিবিলিটি হেল্প ডেস্ক খুলেছি, এটি আমাদের মিশনের ধারাবাহিকতায় যা বিচারপতি রবীন্দ্র ভাটের সভাপতিত্বে কমিটির দ্বারা আমাদের রিপোর্ট জমা দিয়ে শুরু হয়েছিল। কমিটি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের জন্য সুপ্রিম কোর্টে প্রবেশযোগ্য করার জন্য বিভিন্ন পরামর্শ দিয়েছে, শুধু ভিন্নভাবে অক্ষম নয়। কিন্তু প্রবীণ নাগরিক, গর্ভবতী মহিলা এবং বিশেষ সহায়তার প্রয়োজন এমন সকল ব্যক্তিদের জন্য। এখন আমাদের একটি ওয়ান-স্টপ সুবিধা রয়েছে যেখানে সমস্ত পরিষেবা পাওয়া যাবে। এটি কেবল শুরু, আমরা বিশেষজ্ঞ এবং স্টেকহোল্ডারদের সমন্বয়ে গঠিত কমিটির অন্যান্য সুপারিশগুলি বাস্তবায়ন করছি।”

মিডিয়া এনক্লোজারের সূচনা করার পর প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় বলেছেন, “আমি আশা করছি এটি মিডিয়ার জন্য একটি অত্যাবশ্যকীয় সুবিধা হবে। আমাদের কাছে মিডিয়ার একটি বড় টিম রয়েছে, যা জনস্বার্থের বিষয়ে সুপ্রিম কোর্টের কার্যধারার রিপোর্ট করে। আমি সবসময় এই বিষয়টি নিয়ে চিন্তিত ছিলাম যে ক্যামেরাপার্সনদের বসার কোনও জায়গা নেই। আমি আশা করছি, এটি একটি বিশেষ সুবিধা হবে, যেখানে আপনারা সবাই বসতে পারবেন এবং গ্রীষ্মের তাপ অথবা বৃষ্টির সংস্পর্শে না গিয়ে কাজ করতে পারবেন।”

Releated Posts

জি৭ শীর্ষ সম্মেলনে ভারতের অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ব্যর্থ প্রধানমন্ত্রী মোদি, দাবি কংগ্রেসের

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস) : ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি৭ শীর্ষ সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অংশগ্রহণ নিয়ে তীব্র সমালোচনা…

ByBySandeep Biswas Jun 18, 2026

উন্নয়ন ও ঐতিহ্যের যুগলবন্দিতে মোদি সরকারের ১২ বছর ‘স্বর্ণযুগ’: অমিত শাহ

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের ১২ বছরের সাফল্য তুলে ধরে বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

প্যারিসে শীর্ষ শিল্পপতিদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, ভারতের বিনিয়োগ ও উদ্ভাবনের সম্ভাবনা তুলে ধরলেন

প্যারিস, ১৮ জুন (আইএএনএস): ফ্রান্সে জি-৭ শীর্ষ সম্মেলনের কর্মসূচি শেষ করার পর বৃহস্পতিবার প্যারিসে একাধিক শীর্ষ শিল্পপতি ও…

ByByNews Desk Jun 18, 2026

২৩তম কিস্তিতে কৃষকদের অ্যাকাউন্টে ১৮,৮৮০ কোটি টাকা, শনিবার পিএম-কিষান-এর অর্থ ছাড়বেন প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামী শনিবার পশ্চিমবঙ্গের হুগলি জেলার তারকেশ্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী কিষান…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top